নিজের এক্স হ্যান্ডেলে বিস্ফোরক অভিযোগ করে কুণাল লেখেন, “Breaking: কয়লা মামলায় যে দুজন সম্প্রতি ইডির হাতে গ্রেপ্তার, তাদের বয়ানে বিজেপির এক শীর্ষনেতার নাম এসেছে। মাসে বিপুল টাকা যেত তাঁর কাছে। ইডি তাঁর বয়ান রেকর্ডের জন্য নোটিস জারির পথে। খবর পেয়ে তিনি গতকাল দিল্লি গিয়েছিলেন সামাল দিতে। এখনও ইডি অফিসে কোনো রক্ষাকবচের বার্তা আসেনি। প্রশ্ন হল, বিজেপি নেতার বিরুদ্ধে ইডি ব্যবস্থা নেবে? নাকি যে কোনো মুহূর্তে দিল্লি থেকেই রাজনৈতিক রক্ষাকবচ এসে যাবে? - সূত্রের খবর।“ এখন এই বিজেপি নেতাকেও মামলায় ইডি জড়াবে, না কি গেরুয়া ওয়াশিং মেশিনে তিনি সাদা হয়ে যাবেন-সেটাই দেখার। - - - - - - -Breaking: কয়লা মামলায় যে দুজন সম্প্রতি ইডির হাতে গ্রেপ্তার, তাদের বয়ানে বিজেপির এক শীর্ষনেতার নাম এসেছে। মাসে বিপুল টাকা যেত তাঁর কাছে। ইডি তাঁর বয়ান রেকর্ডের জন্য নোটিস জারির পথে। খবর পেয়ে তিনি গতকাল দিল্লি গিয়েছিলেন সামাল দিতে। এখনও ইডি অফিসে কোনো রক্ষাকবচের বার্তা আসেনি।…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 11, 2026
কয়লা পাচারে জড়িয়েছে বিজেপি নেতার নাম! কয়লা পাচার মামলায় মঙ্গলবার চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ED)। ধৃতদের জিজ্ঞাসাবাদে বিজেপির (BJP) এক শীর্ষ এক নেতার নাম উঠে এসেছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। জানতে পেরে সেই বিজেপি নেতা দিল্লি ছুটে ছিলেন।
বাংলায় নির্বাচনের আগেই সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। শুরু হয়ে গিয়েছে ধরপাড়ক। মঙ্গলবার, মামা-ভাগ্নে চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁকে গ্রেফতার করে ইডি (ED)। অভিযোগ, বাম আমলেই অবৈধভাবে কয়লা পাচার শুরু দুজনের। মামা-ভাগ্নে শুধু কয়লা নয়, বালি পাচারেও জাল বিস্তার করেন বলে অভিযোগ। বিভিন্ন সময়ে তল্লাশিতে বিপুল পরিমাণ বেহিসেবি নগদ এবং পাচার সংক্রান্ত নথি উদ্ধার করা হয়। সেই সূত্রেই চিন্ময়-কিরণকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে উঠে আসে, প্রভাবশালীদের কাছে প্রটেকশন মানি পৌঁছে দেওয়ার কাজ করতেন মামা-ভাগ্নে। কুণালের অভিযোগ, এই প্রভাবশালী হলেন এক বিজেপি নেতা।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







