মঞ্চ ভাঙায় যেন পাল্লা দিচ্ছেন বিজেপির একের পর এক নেতারা। দীর্ঘদিন পরে ভোট উপলক্ষ্যে বাংলার বিভিন্ন অংশে হাজির হচ্ছেন বিজেপির বিভিন্ন নেতা। দীর্ঘদিনের অপ্রস্তুতি সেই সভা ও মিটিংগুলি থেকেই প্রমাণিত হচ্ছে। এবার দক্ষিণ চব্বিশ পরগণার গোসাবায় (Gosaba) দলীয় বৈঠক করতে গিয়ে মঞ্চ ভাঙার (collapse) সম্মুখিন হলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যদিও দুর্ঘটনার জেরে কোনও বড়সড় ক্ষতি হয়নি। দিলীপের দাবি, নরম মাটিতে মঞ্চ তৈরি হওয়ায় এই বিপত্তি হয়।
Sponsored

গোসাবায় বাসন্তী ১ নম্বর মণ্ডলের বুথ এলাকায় দলীয় কর্মীদের নিয়ে সভায় যোগ দেন দিলীপ ঘোষ। বিজেপির বুথ বিজয় অভিযানে কর্মিসভায় বক্তব্য দিতে ওঠার আগেই ঘটে বিপত্তি। মঞ্চে উঠে কর্মীদের সঙ্গে কথা বলছিলেন দিলীপ ঘোষ। সেই সময়ই হঠাৎ মঞ্চের (stage) একটি পাটাতন বসে যায় (collapse)। কোনওক্রমে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি জানান, বিজেপিকে হলঘরে না, মাঠেঘাটেই সভা করতে হয়। নরম মাটির উপর মঞ্চ তৈরি হয়েছিল। অনেক লোক একসঙ্গে উঠে পড়ায় এই ঘটনা ঘটে।
Sponsored

Sponsored

তবে নরম মাটি আক্ষরিক অর্থেই বিজেপির, এমনটা দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। দাবি করা হয়, গোসাবা এলাকায় কোথাও অস্তিত্ব নেই বিজেপির। আক্ষরিক অর্থেই এটা বিজেপির জন্য নরম মাটি। তাই মঞ্চ (stage) বাঁধারও লোক পায় না বিজেপি। মঞ্চ ভেঙে পড়াটা কোনও অস্বাভাবিক ঘটনা নয়।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







