কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণমহানগর

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল ১১টায় বিজেপি সরকারের ৩৫ জন বিধায়ক  মন্ত্রী হিসেবে শপথ নেবেন। রবিবার সমাজমাধ্যমে এ কথা জানিয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। রাজ্যপাল আর এন রবি (RN Ravi) শপথবাক্য পাঠ করাবেন।

Sponsored

Sranchi In Article

মে মাসের ৪ তারিখে বিধানসভা নির্বাচনের ফল ঘোষিত হওয়ার পর ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু। তাঁর সঙ্গে আরও পাঁচ মন্ত্রীও শপথগ্রহণ করেন। কিন্তু তারপর থেকেই মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জল্পনা বাড়ছিল। গত সপ্তাহে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) ও বাংলার নতুন মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে আলাদা আলাদা ভাবে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সেখানেই মূলত মন্ত্রিসভা নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। সাংবিধানিক নিয়ম অনুসারে ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 44 জন মন্ত্রী হতে পারেন। মুখ্যমন্ত্রী-সহ বর্তমানে রাজ্যের ৬ জন মন্ত্রীর সঙ্গে আরও ৩৫ জন যুক্ত হলে বিজেপি সরকারের (BJP Government) মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৪১। গতবারের মতো এবারের নির্বাচনেও উত্তরবঙ্গের ঢালাও ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, শুভেন্দুর মন্ত্রিসভায় উত্তরবঙ্গ থেকে মন্ত্রী হতে পারেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, কোচবিহারের তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও, কালচিনির বিধায়ক বিশাল লামা, ফালাকাটার দীপক বর্মন ও মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।

Sponsored

Merlin In Article

সম্ভাব্য মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন হাইভোল্টেজ রাসবিহারী কেন্দ্র থেকে জয় স্বপন দাশগুপ্ত। তালিকায় রয়েছেন মানিকতলার বিধায়ক তাপস রায়, বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়, শ্যামপুকুরের পূর্ণিমা চক্রবর্তী,বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ।পূর্ব মেদিনীপুরের ময়নার বিধায়ক অশোক দিন্দা, উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, হুগলির বলাগড়ের বিধায়ক সুমনা সরকার, মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষ, সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। এছাড়াও বীরভূমের সিউড়ি, মুর্শিদাবাদের কান্দি, হাওড়া উত্তর ও ঝাড়গ্রামের বিধায়কদেরও মন্ত্রিত্ব দেওয়া হতে পারে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

 

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →