দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন চাঞ্চল্য ছড়ালো পানিহাটি বিধানসভার আগরপাড়া এলাকায়। বুধবার সকালে ভোট দিয়ে বেরোনোর পর নিজ নির্বাচনী এলাকা পরিদর্শনে গিয়ে ভোটারদের বিক্ষোভের মুখে পড়লেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।
ভোটারদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ
Sponsored

আগরপাড়া নিউ আদর্শ নগর অঞ্চলে রত্না দেবনাথের গাড়ি পৌঁছানো মাত্রই স্থানীয় ভোটাররা তাঁকে ঘিরে ধরেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত জনতা ও ভোটাররা বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে দেখা মাত্রই গো ব্যাক স্লোগান তোলেন। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ ওই এলাকায় প্রার্থীর গাড়ি আটকে পড়ে।
Sponsored

এই ঘটনা প্রসঙ্গে রত্না দেবনাথ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “শান্তিপূর্ণভাবে এলাকায় ঘুরছিলাম, কিন্তু আমাকে লক্ষ্য করে চড়াও হওয়া হয়েছে। আমার গাড়ি ঘেরাও করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়েছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।” ঘটনার জেরে পানিহাটির ওই বুথ ও সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি। বড় কোনো অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







