নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু সেখানে তিনি বেআইনি ভাবে দলীয় শিবির তৈরি করছেন- অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি দিল তৃণমূল (TMC)। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি চিঠিতে অভিযোগ করেছেন, বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করলে পুলিশকে হুমকি দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু।
Sponsored

এবার নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। সেখানে তিনি দলীয় কার্যালয় নির্মাণ করছেন। এটি নির্মাণে পুরসভার অনুমতি নেননি বিজেপি (BJP) প্রার্থী। এই অভিযোগ তুলে কমিশনকে চিঠি (Letter) দিল তৃণমূল। পুরসভার অনুমতি না নিয়েই জমি দখল করে ভবানীপুর কেন্দ্রে বিজেপির ক্যাম্প অফিস তৈরি হয়েছে। এই নিয়ে পুরসভা নির্মাণ কাজ বন্ধ করার নোটিশে (Notice) জারি করেছে। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে উড়িয়ে ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাজ চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। এই অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি।
Sponsored

এমনকী চিঠিতে তৃণমূলের অভিযোগ, স্থানীয় পুলিশ বিষয়টাতে হস্তক্ষেপ করলেও তাতে পাত্তা না দিয়ে ঘটনাস্থলে গিয়ে আশ্রাব্য ভাষা ব্যবহার করে পুলিশকে হুমকি দিয়েছেন বিজেপি প্রার্থী। শুভেন্দুর এই অনৈতিক কাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করে কমিশনকে অভিযোগপত্র জমা দিয়েছে রাজ্যের শাসকদল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







