ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই যাদবপুরে লেনিনের মূর্তিতে গেরুয়া আবির দেওয়ার পরে মঙ্গলবার জিয়াগঞ্জে ভাঙা হল লেনিনের মূর্তি। বিজেপির বিরুদ্ধে অভিযোগ বামেদের। সিপিআইএম (CPIM) নেতা সুদীপ সেনগুপ্ত (Sudip Sengupta) জানান, বুর্জুয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সারা বিশ্বে আন্দোলন গড়ে তুলেছিলেন লেনিন। সেই কারণেই ডানপন্থী বিজেপির আক্রোশ তাঁর উপর। যদিও বিজেপির (BJP) তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে, যেখানেই এই ধরনের মূর্তি ভাঙা, দলীয় কার্যালয় ভাঙা বা দলীয় কর্মী-সমর্থনকদের উপর আক্রামণ হবে- তা পরিহত করবেন সিপিআইএমের (CPIM) নেতা-কর্মীরা- জানান সুদীপ।
Sponsored

মঙ্গলবার রাতে, শ্রীপত সিং কলেজের সামনে লেনিনের বড় মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির রাজ্য কমিটির সদস্য মনোজ সরকার। তিনি ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “গেরুয়া আবির মেখে বিজেপির ছদ্মবেশে এই কাজ করা হয়েছে। এর শেষ দেখে ছাড়ব।” এদিকে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ বলেন, জিয়াগঞ্জ শান্তির জায়গা, কোনদিন অশান্তি হয় না, ২০০৫ -৬ সালে ওই মূর্তি তৈরি হয়েছে, তৃণমূল কোনদিন হাত দেয়নি। অথচ এখন ওই ঘটনা ঘটছে। পুলিশের নিরপেক্ষ তদন্ত করা উচিত। মূর্তিটি পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।
Sponsored

এর আগে সোমবার যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ড লাগোয়া অটো স্ট্যান্ডে থাকা লেনিন মূর্তিতে গেরুয়া আবির মাখিয়ে দেওয়া হয়। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যান সিপিএম নেতা সুদীপ সেনগুপ্ত, সৃজন ভট্টাচার্য। ছিলেন সিপিএম নেতা-কর্মীরাও। লেনিন মূর্তির গায়ে লাগানো আবির পরিষ্কার করে সৃজন অভিযোগ করেন, “লেনিন মূর্তি ভাঙার পরিকল্পনা ছিল।“
Sponsored

এর আগে ২০১৮-র মার্চে ত্রিপুরায় ক্ষমতায় আসার পরে ত্রিপুরার (Tripura) বেলোনিয়া শহরে কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেনিনের মূর্তি ভাঙার পরে ভারত মাতা কি জয় স্লোগান ওঠে। দক্ষিণ ত্রিপুরার সাবরুমেও ভাঙা গয় লেনিনের মূর্তি। ২০২৩-এর মার্চে শিলিগুড়ির নকশালবাড়ির বেঙ্গাইজোত এলাকায় রাতের অন্ধকারে লেনিনের মূর্তি ভেঙে দেওয়া হয়। ঘটনার নিন্দা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও খবর: বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের
Sponsored

এবার বাংলায় ফের আক্রান্ত লেনিনের মূর্তি। কিন্তু বারবার কেন নিশানায় লেনিনে মূর্তি? সুদীপ সেনগুপ্তের মতে, “বিজেপির আসল লড়াই কমিনিস্টদের সঙ্গেই। কারণ তারাই খেটে-খাওয়া মানুষের জন্য লড়াই করেন। আর লেনিনের উপর গেরুয়া শিবিরের রাগ, কারণ তিনিই সারা বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করেন। বলশেভিক বিপ্লব করেছেন। সেই কারণেই বুর্জুয়াদের তাঁর উপর রাগ। তবে, আমরা মানুষকে সাথে নিয়ে এই আক্রমণ প্রতিহত করব। আজ রায়গঞ্জে মিছিল বেরিয়েছে, মানুষকে সাথে নিয়ে আমরা কমরেডদের উপর আক্রমণ বা পার্টি অফিস ভাঙা, লেনিনের মূর্তিভাঙা আটকাব।“
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







