তিনি সমকামী। বলিষ্ঠভাবে তা সবার সামনে ঘোষণা করেন। আর সেই কারণে সেই সম্পর্ককেই বেছে নিয়ে শিশুপুত্র-স্বামী ছেড়ে পছন্দের মানুষের হাত ধরলেন বীরভূমের ইন্দ্রানী দালাল (Indrani Dalal)। বিহারের (Bihar) তরুণী প্রীতি কুমারীর সঙ্গে বাঁধলেন নতুন ঘর। আগের বিয়ে থেকে মুক্তি পেতে শুক্রবার রামপুরহাট (Rampurhat) মহকুমা আদালত-এ বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন তিনি।
Sponsored

ইন্দ্রানীর বাপের বাড়ি ও শ্বশুরবাড়ি—দু’টিই বীরভূম জেলার মাড়গ্রাম থানা এলাকার বসোয়া গ্রামে। কয়েক দিন আগেই তিনি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসেন। বর্তমানে ১৯ বছরের তরুণী প্রীতি কুমারীর (Priti Kumari) সঙ্গে রয়েছেন।
Sponsored

ইন্দ্রানীর (Indrani Dalal) বক্তব্য, ছোটবেলা থেকেই তিনি নিজের অনুভূতি ও পরিচয় নিয়ে লড়াই করে এসেছেন। অল্প বয়সে নদিয়ার (Nadia) এক কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। একসঙ্গে থাকার আশায় আমদাবাদ (Ahmedabad) পালিয়ে যান। পরে পরিবারের উদ্যোগে তিনি বাড়ি ফিরে আসেন।
Sponsored

এরপর পারিবারিক চাপে গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। একটি পুত্রসন্তানও রয়েছে তাঁদের। কিন্তু ইন্দ্রানীর দাবি, প্রায় দু’বছর আগে প্রীতি কুমারীর সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং শেষ পর্যন্ত একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন দু’জনেই।
Sponsored

বর্তমানে দু’জনেই বাড়ির বাইরে রয়েছেন। তাঁদের কথায়, সমাজে নিজের পরিচয় ও পছন্দের জায়গা তৈরি করতেই এই সিদ্ধান্ত।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







