বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর ক্ষয় ও ভাঙন। যা নিয়ে মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রবল স্রোতের চাপে সেতুর একাধিক স্তম্ভের চারপাশে সুরক্ষা প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি প্রাচীর ভেঙে পড়েছে। এবং দুটি প্রাচীর মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ডবল ইঞ্জিন রাজ্যের প্রশাসনের পাশাপাশি কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। গঙ্গা সংরক্ষণ (Ganges conservation) নিয়ে নানা ধরনের পরিকল্পনার কথা বললেও তার উপর নির্মিত সেতুর রক্ষণাবেক্ষণের ঘাটতির ফলেই এরকম ঘটনা ঘটেছে বলেই মনে করছেন বিরোধীরা। ফলে মানুষের নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে।
Sponsored

২০০১ সালে উদ্বোধন হওয়া প্রায় ৪.৭ কিলোমিটার দীর্ঘ বিক্রমশিলা সেতু প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াতের ভরসা। গঙ্গার উপর এই সেতুটি উত্তর ও দক্ষিণ বিহারকে যুক্ত করার পাশাপাশি ঝাড়খণ্ড (Jharkhand) থেকে উত্তর-পূর্ব ভারতে (North -East India) পণ্য পরিবহণের একটি প্রধান করিডোর। কিন্তু দীর্ঘদিন ধরে অতিরিক্ত চাপ এবং পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটির (Vikramshila setu) অবস্থা ক্রমশ খারাপ হয়েছে বলে অভিযোগ উঠছে।
Sponsored

বিশেষজ্ঞদের মতে, গঙ্গার প্রবল স্রোত, বন্যার সময় অতিরিক্ত চাপ এবং বড় জাহাজের চলাচল সেতুর ভিত্তিকে দুর্বল করে তুলছে। এর মধ্যেই সেতুর ব্লকগুলির জোড় এলাকাগুলির ফাঁক বেড়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে — যা কাঠামোগত সমস্যার ইঙ্গিত দিচ্ছে। এই ফাঁক ১-২ ইঞ্চি থাকার কথা ছিল। বর্তমানে তা ৬ ইঞ্চি পর্যন্ত বেড়েছে। এই পরিস্থিতিতে দ্রুত মেরামত না হলে ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Sponsored

Sponsored

বিহার থেকে গুজরাট - বিজেপিশাসিত ও ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে গত বছর কত সেতু ভাঙার ঘটনা ঘটেছে, তার হিসাব রাখা দুষ্কর। তবে সবথেকে খারাপ পরিস্থিতি নীতীশ কুমার (Nitish Kumar) পরিচালিত বিহারের। যেখানে প্রতি বর্ষায় অন্তত দুটি করে বড় সেতু ভাঙার ঘটনা প্রতি বছর ঘটছে। তারপরেও ডবল ইঞ্জিন রাজ্যের উদাসীনতার নজির বিক্রমশিলা সেতুতে। ভাঙন প্রকাশ্যে আসার পর জেলা প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। সেখানেও প্রশ্ন উঠেছে পরিস্থিতি এত বিপজ্জনক হয়ে পড়ার আগে কেন ব্যবস্থা নেওয়া হল না প্রশাসনের তরফে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







