বিহারের(Bihar) মাধেপুরা জেলার একটি স্কুলে মি-ডে মিলের(Mid Day Meal) খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৭০ জনেরও বেশি পড়ুয়া। শনিবার স্কুলে খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যে একের পর এক শিশু অসুস্থ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা কিছুক্ষনের মধ্যে স্কুলে পৌঁছন। অসুস্থ শিশুদের দ্রুত মাধেপুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁরা সেখানেই চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
Sponsored

শনিবার দুপুরে মিড-ডে মিলের খাবার খাওয়ার পরেই একের পর এক শিশু অসুস্থ হয়ে যায়। কয়েকজন শিশুর বমি, পেটে ব্যথা ও মাথা ঘোরা শুরু হয়। বাকিরা পেটের যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। একজন শিশুর অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। অভিভাবকরা ঘটনার পর অভিযোগ করেন, সেদিন মিড-ডে মিলের(Mid Day Mil) খাবারে একটি টিকটিকি পড়ে গিয়েছিল। তারপরে সেই বিষাক্ত খাবার খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। সূত্রের খবর, ওইদিন একটি এনজিও (NGO) থেকে এই খাবার স্কুলে পাঠানো হয়েছিল। কিন্তু শিশুদের রান্নায় এবং খাবার দেওয়ার ক্ষেত্রে এই ধরণের চূড়ান্ত অবহেলা নিয়ে কাঠগড়ায় নীতীশের সরকার।
Sponsored

জেলা শিক্ষা আধিকারিক (DEO) এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু মিড-ডে মিলের গুণমান যাচাইয়ের ক্ষেত্রে যথেষ্ট নজরদারি কেন ছিল না এই নিয়ে প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







