বিয়ের আনন্দ মুহূর্তেই বদলে গেল ভয়াবহ ঘটনায়। বিহারের (Bihar) বক্সার (Buxar) জেলার চৌসা এলাকায় বিয়ের মঞ্চে মালাবদলের সময় এক তরুণীকে গুলি করার অভিযোগ উঠেছে তাঁর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে।
বিয়ের মঞ্চে কনেকে গুলি! অভিযুক্তর পরিচয় জেনে স্তম্ভিত সকলে
Sponsored

আহত কনের নাম আরতি (Arati)। অভিযোগ, মালাবদলের সময় আচমকাই মঞ্চে এসে গুলি চালায় তাঁর প্রাক্তন প্রেমিক দীনবন্ধু (Dinabandhu)। গুলি লাগে আরতির পেটে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত আত্মীয়স্বজন ও অতিথিদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরতিকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বারাণসীতে (Varanasi) পাঠানো হয়েছে। আরও পড়ুন: ফের বাংলার মুকুটের সেরার তকমা, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে দেশে প্রথম
Sponsored

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুফস্সিল থানার পুলিশ (Police)। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আরতির সঙ্গে অভিযুক্ত যুবকের আগে প্রেমঘটিত সম্পর্ক ছিল, সেই কারণেই এই হামলা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পলাতক। তাকে ধরতে তল্লাশি চলছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







