কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণ

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে 'মডেল বিধানসভা' করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে 'মডেল বিধানসভা' করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বুধবার ফলতা (Falta) থেকেই রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন তিনি। জানিয়ে দেন, রাজ্য সরকারের ৫৪ টি প্রকল্পের নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া চলছে এই জনকল্যাণ শিবির গুলিতে। প্রাথমিকভাবে তিনদিন সময়সীমা রাখা হলেও জনগণের কথা মাথায় রেখে আরও একদিন অর্থাৎ ১৮ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত এই শিবিরের মেয়াদ বৃদ্ধি করা হল। ফলতাকে আদর্শ বিধানসভা (Model Assembly) করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়েও বড় ঘোষণা করলেন শুভেন্দু।

Sponsored

Sranchi In Article

মুখ্যমন্ত্রী এদিন জানান, ইতিমধ্যেই এক কোটি পাঁচ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য নাম নথিভুক্ত করেছেন। যেভাবে লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতি হয়েছে সেই কথা মাথায় রেখে প্রতিটি আবেদনকে যথাযথভাবে যাচাই করে পোর্টালে আপলোড করার কাজ শুরু হয়েছে। আগামী পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার জুন মাসের ৩০০০ টাকা করে উপভোক্তরা পেয়ে যাবেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন যাঁরা সরকারি ভ্যাকসিন নেননি তাঁদের এই সুযোগ দেওয়া হবে না। বেসরকারি স্কুলে পড়াশোনা করলে অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া যাবে না বলে যে বিভ্রান্তি ছড়িয়েছে তা নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু (Suvendu Adhikari)। সাফ জানিয়ে দেন, কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন প্রাপ্ত বেসরকারি স্কুলে পড়াশোনা করলেও সেই পরিবার সরকারি সুবিধা পাবে। এদিন মঞ্চ থেকেই ফলতা বিধানসভাকে 'মডেল অ্যাসেম্বলি' করার কথা শোনা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে। ফলতায় স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের পাশাপাশি মহিলা কলেজ ও ফায়ার ব্রিগেড তৈরির কথা বলেন তিনি। প্রতিটি থানায় মহিলাদের জন্য বিশেষ হেল্প ডেস্ক তৈরি এবং আরও মহিলা পুলিশ নিয়োগের কথাও বলেন তিনি।

Sponsored

Merlin In Article

চলতি বছর ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার রেকর্ড ভোটে জয়লাভের জন্য মুখ্যমন্ত্রী সকলকে ধন্যবাদ দেন। এরপরই নাম না করে ফলতার 'পুষ্পা'কে গ্রেফতারের পর থেকে যেভাবে থানায় হামলার ঘটনা ঘটানো হয়েছে, সেই প্রসঙ্গে উত্থাপন করে পুলিশ এবং জেলাশাসককে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পুলিশ মন্ত্রী হিসেবে শুভেন্দু বলেন, 'অভিযুক্তদের এমন শিক্ষা দিন যাতে কেউ পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করার সাহস না দেখাতে পারে।' যাঁরা হামলা করেছেন তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলামে চড়ানো হবে বলেও জানান তিনি। একদিকে যেমন পশ্চিমবঙ্গ দিবস এবং যোগ দিবসে সকলকে অংশ নেওয়ার কথা শোনা যায়, আবার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের অংশীদার হতেও ফলতাবাসীকে অনুরোধ করেন শুভেন্দু। তিনি বলেন, জনকল্যাণ শিবির থেকে যে চুয়ান্নটি প্রকল্পের সুবিধা দেয়া হচ্ছে তার মধ্যে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা যাচ্ছে। আখেরে এতে সাধারণ মানুষেরই লাভ হবে। এদিন আমফানের সময় টাকা নয়ছয় থেকে শুরু করে আবাস যোজনা প্রকল্পে বাংলার বাড়ি নিয়ে যে দুর্নীতি হয়েছে তার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার জন্য জেলাশাসককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানিয়েছেন, স্বচ্ছতা অভিযান যেমন চলছে সেভাবেই দক্ষিণ ২৪ পরগনা তথা সুন্দরবনের সৌন্দর্যায়নের দিকেও তাঁর লক্ষ্য রয়েছে। এই সরকার সর্বত্র আইনের শাসন প্রতিষ্ঠা করবে বলে আশ্বাস দেন তিনি।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →