বাংলার তথ্য প্রযুক্তির খাস তালুক সল্টলেক সেক্টর ৫, মহানগরের পাশাপাশি জেলা থেকেও প্রচুর সংখ্যায় মানুষ এখানে কাজ করতে আসেন। ২৪ ঘণ্টাই কাজ চলে তথ্য প্রযুক্তি অফিস থেকে মিডিয়া হাউসগুলিতে। কিন্তু রাত হলেও সল্টলেক থেকে নিউটাউনে যান বাহনের সমস্যা প্রকট হয়। এই পরিস্থিতিতে দৌড়াত্য বাড়ে শাটল এবং ক্যাবের। এই পরিস্থিতিতে নয়া উদ্যোগ নিল বিধাননগর কমিশনারেট(Bidhannagar Police Commissionerate)
Sponsored

সল্টলেক সেক্টর ফাইভ এবং নিউ টাউনে অনেক অফিসেই রাতভর কাজ চলে আর সেখানে একাধিক কর্মীদের রাতে বাড়ি ফেরার জন্য নাইট ড্রপের ব্যবস্থা করা হয়। আবার অনেকের ভরসা শাটল গাড়ি। সব মিলিয়ে অফিস থেকে বেশি রাতে বাড়ি ফেরেন প্রায় ২০–২৪ হাজার কর্মী। নজরে এসেছে বিশ্ব বাংলা সরণি এবং ভিআইপি রোড দিয়ে গভীর রাত বা ভোরের দিকে গাড়ির চালকরা বেশিরভাগই ট্র্যাফিক নিয়ম মানেন না।বহু এরকম অভিযোগ জমা পড়েছে।
Sponsored

এমতাবস্থায় পুলিশের তরফে দাবি করা হয়, সারাদিন গাড়ি চালানোর পরে রাতে ডিউটি চলাকালীন অনেক চালক ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছেন। তার ফলে দুর্ঘটনাও ঘটে যাচ্ছে। সেই সমস্যা সমাধানে এবার বিশেষ উদ্যোগ নিল বিধাননগর কমিশনারেট (Bidhannagar Police Commissionerate)। বেশ কিছু সংস্থায় কর্মরত অফিসকর্মী ও গাড়ি চালকদের নিয়ে একটি কর্মশালা করা হবে বলে। ওই কর্মশালায় বিধাননগর কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের অফিসাররা রাতের শহরে গাড়ি চালানোর সময়ে কী সতর্কতা নেওয়া উচিত সেই বিষয়ে জানাবেন। পথচারীদের নিরাপত্তা এবং গাড়ির যাত্রীদের যেন কোনও ক্ষতি না হয় সে দিকে নজর রাখার বিষয়ে সতর্ক করা হবে। এছাড়া বলা হবে নতুন কি কি সংযোজন করা হচ্ছে।
Sponsored

ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা মনে করছেন এই কর্মশালার উদ্যোগ প্রংশসনীয়। রাতের শহরে রাস্তায় নজরদারিতে খামতি রয়েছে সেই কথাও তারা জানিয়েছেন। তবে আগের থেকে পরিস্থিতি যে অনেকটাই নিয়ন্ত্রণে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







