বাংলার ক্ষমতায় এসে কেন্দ্রের সরকারের তরফ থেকে রাজ্যে যে ধরনের প্রকল্প প্রয়োজন, তা নিয়ে কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার রাজ্যে ব্যবসায়ী ও শিল্প উদ্যোগ নিয়ে আসায় মুখ্যমন্ত্রীর পাশে তাঁর দল বিজেপি। রাজ্যে শিল্প (industry) নিয়ে আসতে প্রশাসনের সঙ্গে কাজ করবে মুখ্যমন্ত্রীর দল বিজেপিও, জানালেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
Sponsored

সোমবার ভারত চেম্বার অফ কমার্সের বিশেষ অনুষ্ঠানে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেখানেই তিনি বাংলার জমির সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, বাংলায় কেউ শিল্প স্থাপন করতে গেলে তাঁকে সরাসরি চাষিদের থেকে জমি কিনতে হয়। এখন বাংলার ৮২ শতাংশ জমির মালিকানা ছোট চাষিদের (small farmers) হাতে। গোটা কৃষিজমি ছোট ছোট ভাগে ভাগ (fragmented)। তার জন্য একজন শিল্পপতির (industrialist) পক্ষে সম্ভব হয় না একটি বড় শিল্প স্থাপন করার জন্য প্রতিটি চাষির দরজায় গিয়ে অনুরোধ করা।
Sponsored

সেখানেই শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) প্রতিশ্রুতি, এই সমস্যার সমাধান একজন শিল্পপতি তখনই করতে পারেন যখন রাজ্য সরকার তাঁদের সহযোগিতা করেন। বিজেপির সরকার সেই জমি নীতি (land policy) তৈরির জন্যই কাজ করছে।
Sponsored

তবে বিজেপির রাজ্য সভাপতি হয়ে তিনি রাজ্য সরকারের পদক্ষেপ নিয়ে কোনও কথা বলতে পারেন না, স্পষ্ট জানান শমীক ভট্টাচার্য। বিজেপি শুধুমাত্র মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভাকে পরামর্শ দিতে পারে কোন পথে চলা প্রয়োজন তা নিয়ে। এটাই তাঁর দলের নির্দেশ। আর সেই জায়গা থেকেই শমীক (Samik Bhattacharya) জানান, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে রাজ্য সরকার নতুন জমি নীতি (land policy) ও নতুন ডেটা (data policy) নীতি নিয়ে কাজ করছে। ফলে শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও পরিবর্তন আসবে।
Sponsored

তবে সরকার গঠনের ১৫দিনের বেশি হয়ে গেলেও এখনও মন্ত্রিসভাই ঠিক মতো গঠিত হয়নি। শিল্পমন্ত্রী কে হবেন, তা ঠিক না হওয়ায় কার্যত ধন্দে শিল্পপতি থেকে বিনিয়োগকারীরা (investors)। তাঁরা বিজেপির রাজ্য সভাপতির কাছে যাচ্ছেন। কিন্তু রাজ্য সভাপতি তাঁদের মুখ্যমন্ত্রী ও নবান্নের দরজাই দেখাচ্ছেন, জানান শমীক।
Sponsored

Sponsored

তা সত্ত্বেও বর্তমান রাজ্য সরকার যে নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজেদের লক্ষ্য পূরণ করবে, তা স্পষ্ট করে শমীক ভট্টাচার্য এদিন জানান, ৪ মে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। আমরা এখনও পর্যন্ত সময় খুব কম পেয়েছি। মাত্র ১৫ দিন সরকার চলেছে। অন্তত তিন মাস অপেক্ষা করতে হবে। আমার নিজের কাছে ও আপনাদের কাছে আমাদের গোটা দলের পক্ষ এটা আমার প্রতিশ্রুতি যে এমন কিছু করা হবে, এমন পরিবর্তন আনা হবে যা আপনারা প্রত্যক্ষ করতে পারবেন।
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







