প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪।
Sponsored

পরিবার সূত্রে খবর, হাউরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাণী সংসদের লেখক হিসেবে জনপ্রিয় ছিলেন কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। একাধিক গল্প, উপন্যাস উপহার দিয়েছেন একাধিক প্রজন্মকে। শুধু তাই নয়, জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে সাধারণ মানুষের জন্য হাউরে লাইব্রেরি তৈরী করেছিলেন, তাঁর স্বপ্নের 'গ্রন্থলোক'। শিশুদের কাছে তিনি প্রিয় দাদু। আর বাকিদের কাছে 'শ্রদ্ধেয় মাস্টারমশাই'। বয়সের পার্থক্য থাকলেও তিনি সকল স্তরের মানুষকে আপন করে নিয়েছেন। কর্মগুণে তিনি হয়ে উঠেছেন 'মেদিনীপুরের মানুষ রতন'।
Sponsored

Sponsored

কালীপদ চৌধুরী পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মহারাজপুর গ্রামে ১৯৩৩–এর ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। গ্রামের প্রাথমিক স্কুলে পড়াশোনা করলেও ১৯৫৫–এ বাঁকুড়া খ্রিস্টান কলেজে বিএ পাশ করেই মহারাজপুর জুনিয়র হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। বাংলায় অনার্স পড়ার ইচ্ছে থাকলেও তৎকালীন সময়ে বাঁকুড়া খ্রিস্টান কলেজে বাংলায় অনার্স ছিল না। তাই চাকরি করতে করতেই ১৯৬১তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেটে বাংলায় অনার্স এবং ১৯৬৪ তে প্রাইভেটে এমএ পড়েন তিনি। এর মধ্যেই অন্য স্কুলে শিক্ষকতা করে ১৯৬৭ সালে ঘোষপুর উচ্চ বিদ্যালয়ে বদলি হন। যদিও ১৯৯৩ সালে শিক্ষকতা থেকে অবসর নেন তিনি।
Sponsored

Sponsored

১৯৭৩–এ বাণী সংসদ প্রকাশনা সংস্থা থেকে তাঁর ‘বাংলা রচনা প্রসঙ্গ’ বইটি প্রকাশিত হয়। এরপরেও বহু বাংলা ব্যাকরণ পাঠ্যবই লিখেছেন তিনি। ৯০ এর দশকে তাঁর লেখা ‘বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ’র বইগুলো ‘বেস্ট সেলার’-এর শিরোপা পায়। উচ্চ মাধ্যমিক স্তরের বাংলা ব্যাকরণ সহায়িকা, বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাথমিক ছাত্র ছাত্রীদের বাংলা ব্যাকরণের বইগুলো আজও বেশ জনপ্রিয়।
Sponsored

স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয় নিয়েও তিনি বই লিখেছেন। বাঙালির সাথে কালীপদ চৌধুরীর বাণী সংসদের লাল মলাটের বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ বইয়ের পাঁচ দশকের অন্তরঙ্গ সম্পর্ক, বলাই বাহুল্য। ২০০১–এ ‘বন্ধ্যা বিভাবরী’, ২০০৭ এ ‘পরাবৃত্ত’, ‘জীবন ভিলা’ সহ তাঁর লেখা পাঁচটি উপন্যাস প্রকাশিত হয়। প্রায় দু’দশক আগে হাউর থেকে পথচলা শুরু করে ত্রৈমাসিক পত্রিকা ‘মরশুমি’, নেপথ্যে ছিল একটাই নাম-কালীপদ চৌধুরী।
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







