জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। শুক্রবার ছিল দুটি ম্যাচ। হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করল হাওড়া হুগলি ওয়ারিয়র্স এফসি ও জেএইচআর রয়্যাল সিটি এফসি। লিগের অন্যতম শক্তিশালী দুই দলের লড়াইয়ে দুর্দান্ত সেভ, বল পোস্টে লেগে ফিরে আসা, দুই দলেরই ফুটবলারের লাল কার্ড দেখা, সবকিছুই ঘটলো, কেবল হলো না কোনো গোল। দলে ফিরেই ম্যাচের সেরা নির্বাচিত হলেন ওয়ারিয়র্সের গোলরক্ষক অভিলাষ পাল।
Sponsored

অন্যদিকে বর্ধমান ব্লাস্টার্সকে ৩-১ গোলে হারাল কোপা টাইগার্স।বর্ধমানের হয়ে জোড়া গোল করেন লতিফ, বাকি একটি গোল করেন চিজোবা। বীরভূমের হয়ে গোল করেন মার্শাল। ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে কোপা টাইগার্স। অন্যদিকে ম্যাচ ড্র করেও ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রয়্যাল সিটি। তিন নম্বরে আছে হাওড়া-হুগলি। এদিকে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন হাওড়া হুগলির কোচ ব্যারেটো।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







