আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি।
Sponsored

কেকেআর (KKR) ভক্তদের জন্য সুখবর। ভোট থাকলেও ইডেনেই সব হোম ম্যাচ খেলবে কেকেআর।
Sponsored

বৃহস্পতিবার বিসিসিআই আইপিএলের সম্পূর্ণ গ্রুপ পর্বের সূচি ঘোষণা করেছে। মোট ৭০টি ম্যাচ হবে এবার। নির্বাচনজনিত কারণে আগেই আংশিক সূচি প্রকাশ করা হয়েছিল, বাকি অংশ এতদিন আটকে ছিল। নতুন সূচিতে সেই জট কেটেছে।
Sponsored

২৮ মার্চ উদ্বোধনী ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ।
Sponsored

কেকেআরের অভিযান শুরু ২৯ মার্চ, মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এরপর প্রথম দফায় টানা তিনটি হোম ম্যাচ খেলবে কেকেআর। ঘরের মাঠেই অর্থাৎ ইডেনে ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ- এর বিপক্ষে, ৬ এপ্রিল পঞ্জাব কিংস ও ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবে কিং খানের দল।
Sponsored

এরপর ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালস- এর বিরূদ্ধে নাইট দল আবার ফিরবে ইডেনে। কিন্তু তারপরেই বড় বিরতি, ১৯ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত একটিও ম্যাচ নেই ইডেনে। এই সময়েই পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচন (২৩ ও ২৯ এপ্রিল), এবং ৪ মে ফলপ্রকাশ।
Sponsored

নির্বাচন মিটে গেলে, ১৬ মে গুজরাত টাইটান্স , ২০ মে মুম্বই ইন্ডিয়ান্স এবং ২৪ মে দিল্লি ক্যাপিটালস - এর বিরূদ্ধে নন্দনকাননের মাঠেই নামবে কেকেআর।
যদিও হোম গ্রাউন্ড ছাড়াও কেকেআর ১৪ এপ্রিল চেন্নাইয়ে সিএসকে - র বিরুদ্ধে , ১৭ এপ্রিল আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ২৬ এপ্রিল লখনউতে কেকেআরের অ্যাওয়ে ম্যাচ, এরপর লম্বা বিরতি। এরপর ৩ মে হায়দরাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে , ৮ মে দিল্লি ক্যাপিটালসের মাঠে ম্যাচ এবং ১৩ মে বেঙ্গালুরুতে বিরাট কোহলিদের বিরুদ্ধে লড়াই করবে অজিঙ্ক রাহানের দল
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







