বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বাদল। দীর্ঘদিন ধরেই বসিরহাটের অন্যতম সমস্যা যানজট (Traffic Congestion)। সময়ের তালে তালে যেমন শহরের পরিধি বেড়েছে। তার সঙ্গে জনসংখ্যা তেমননই পাল্লা দিয়ে বেড়েছে যানবাহনের সংখ্যা। যার জেরে নিত্যনৈমিত্তিক যানজটে পড়তে হয় শহর বসিরহাটের সাধারণ মানুষকে। সরকারি দফতর, হাসপাতাল, কলেজ ও বহু বিদ্যালয় সহ একাধিক সরকারি-বেসরকারি ব্যাংক রয়েছে শহর বসিরহাটে। কখনো শহীদ দীনেশ মজুমদার রোড, কখনো টাকি রোড আবার কখনো মার্টিন বার্ন রোডে তীব্র যানজটে পড়তে হয় মানুষকে। দীর্ঘদিন ধরে স্থানীয়রা সেই রকমই অভিযোগ করে আসছিলেন। অবশেষে সেই যানজট থেকে মুক্তির আশ্বাস দিলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র বাদল। আরও পড়ুন: বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা
যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের
Sponsored

মঙ্গলবার বসিরহাটের বদরতলায় চা চক্র প্রচার পর্বে এসে তিনি বলেন, "বসিরহাট একটি অত্যন্ত পুরনো শহর। যার ফলে এটি একটি আনপ্ল্যান্ড সিটি। প্রায় দেড়শ বছর পুরনো এই শহরে যানজট যাতে সহজে মুক্ত করা যায় আমরা তার সব রকম চেষ্টা করবো। দরকার হলে বিকল্প রাস্তারও ব্যবস্থা করবো। পাশাপাশি শহীদ দীনেশ মজুমদার রোড ঢালাই হচ্ছে চওড়া হচ্ছে। পাশাপাশি আমরা বসিরহাটের অটো ও টোটো শ্রমিকদের সঙ্গে আলোচনা করছি। যাতে জেলা হাসপাতাল সংলগ্ন এলাকাগুলোকে যানজট মুক্ত রাখা যায়।" এদিন চা চক্রের সঙ্গে একদিকে এলাকার দোকানগুলিতে গিয়ে জনসংযোগ বাড়ালেন। পাশাপাশি বদরতলা বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এই প্রার্থী। তার সঙ্গে এই প্রচার পর্বে উপস্থিত ছিলেন বসিরহাট টাউন তৃণমূলের সভাপতি রানা দাস ও বসিরহাট টাউন আইএনটিটিইউসি সভাপতি শংকর অধিকারী সহ একাধিক দলীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







