বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কথাও জানানো হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ২৬ মার্চ বাসন্তী বাজার এলাকায় হিংসার ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী-সহ একাধিক ব্যক্তি আহত হন। অভিযোগ, আগে থেকে রাজনৈতিক কর্মসূচির তথ্য থাকা সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হয়নি। আরও পড়ুন: নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির
রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি
Sponsored

এই ঘটনাকে গুরুতর গাফিলতি হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তাই অবিলম্বে অভিজিৎ পালকে সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাসন্তী থানার আইসি পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর প্রবীর ঘোষকে। কমিশনের নির্দেশ, এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখতে কোনও ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







