জমি বিবাদ সংক্রান্ত অশান্তির জেরে বৃদ্ধের পেটে লাথি মারার অভিযোগ উঠেছিল ব্যারাকপুরের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে (Barrackpore Councilor Arrested)। অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছিলেন যে কেউ কোথাও কোন অপরাধ করলে তাঁকে যেন কোনোভাবেই ছাড় না দেওয়া হয়। ঘটনার পর তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, ঘটনার তদন্ত করছে পুলিশ প্রশাসন।
গ্রেফতার ব্যারাকপুরের অভিযুক্ত কাউন্সিলর! দ্রুত পদক্ষেপ পুলিশের
Sponsored

রবিবার অভিযোগ উঠেছিল, ব্যারাকপুরের মনিরামপুর এলাকায় এক জায়গাজমি সংক্রান্ত ঝামেলায় এক বৃদ্ধকে লাথি মেরেছিলেন ব্যারাকপুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মনিরামপুরের স্থানীয় এক বাসিন্দা তুলসী অধিকারীর বাড়ির অভিযোগ, তাঁদের বাড়ির পাশে বারবার বারন করা সত্ত্বেও অবৈধভাবে নির্মাণকাজ করা হচ্ছিল। রবিবার ফের কাজ শুরু হলে তাতে বাধা দেন তাঁর ছেলে হেমন্ত অধিকারী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অভিযোগ, তুলসী অধিকারী (৮১) এবং তাঁর ছেলে হেমন্ত অধিকারীকে মারধর শুরু করেন তিনি। আরও পড়ুন: তৃণমূল- বিজেপি সংঘর্ষের জেরে কুলতলিতে আহত ২
Sponsored

কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ শুরু হওয়াতেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও পদক্ষেপ নেওয়া হয়। সাংসদ পার্থ ভৌমিক জানান, তাঁর এই ধরনের কাজ দল কোনওভাবেই অনুমোদন দিতে পারে না। প্রশাসন প্রশাসনের দিক থেকে যা পদক্ষেপ নেওয়ার তা নেবে। সেই সঙ্গে দলের সিদ্ধান্ত রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করা হবে। দলের সংবিধান অনুযায়ী ৬ বছরের জন্য সাসপেন্ড করা হবে।
Sponsored

অভিযোগ, এই সময় কাউন্সিলর বৃদ্ধকে ধাক্কা মারলে তিনি রাস্তায় পড়ে যান। বৃদ্ধকে লাথি মারারও অভিযোগ উঠেছে। ঘটনার পরেই দ্রুত ওই বৃদ্ধকে উদ্ধার করে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট জগদীশচন্দ্র বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই পদক্ষেপ নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কাউন্সিলরকে। ঘটনার তদন্ত চলছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







