রাজ্য বাজেটে বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা! বৃহস্পতিবার বিধানসভায় পেশ হয়েছে অন্তর্বর্তী রাজ্য বাজেট। বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya)। সামনেই ২০২৬ এর আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাংলার শিক্ষিত বেকারদের জন্য চালু করা হয়েছে নয়া প্রকল্প 'বাংলার যুব সাথী'। এই প্রকল্পের আওতায় মাধ্যমিক পাশ করা ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা আর্থিক সাহায্য হিসেবে প্রতিমাসে ভাতা ১৫০০ টাকা পাবেন। আগামী ১৫ অগাস্ট থেকে এই নয়া প্রকল্প চালু করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্তই এই সাহায্য নেওয়া যাবে। আরও পড়ুন: ভোটের আগে রাজ্য বাজেটে বিরাট ঘোষণা, উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বাড়ল বেতন-ভাতা, সপ্তম পে কমিশন গঠন
বাংলার যুব সাথী: বাংলার যুবদের জন্য নয়া প্রকল্প ঘোষণা, কত টাকা মিলবে
Sponsored

ডিজিটাল পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করার তারিখ শীঘ্রই জানানো হবে। মূলত যারা উচ্চশিক্ষার পর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কারিগরি দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন, তাঁদের দৈনন্দিন খরচ মেটাতেই এই উদ্যোগ। তবে প্রাপক যদি রাজ্য সরকারের কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান, তা হলে এই ভাতা পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা সংক্রান্ত প্রকল্পকে এর বাইরে রাখা হয়েছে। স্কলারশিপ পেলেও ভাতা পেতে অসুবিধা হবে না। এই প্রকল্পের জন্য আগামী অর্থবর্ষে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







