সেজে উঠছে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ। প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথের আগে বৈদেশিক সম্পর্ককেও হাতে রাখছেন তারেক রহমান (Tarique Rahman)। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের (Mohammed Yunus) তরফ থেকে বিশ্বের ১৩ দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে গিয়েছে শপথ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ। তবে ১৭ ফেব্রুয়ারি ঢাকায় আয়োজিত শপথ অনুষ্ঠানে (oath taking ceremony) যোগ দিতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), প্রধানমন্ত্রীর দফতর সূত্রে তেমনটাই খবর। ফলে ইতিমধ্যেই দেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেশের প্রতিনিধিত্ব করবেন কে, সিদ্ধান্তও নিয়ে ফেলল মোদি সরকার।
তারেকের শপথে অনুপস্থিত মোদি! প্রতিনিধিত্ব করবেন ওম বিড়লা
Sponsored

সোমবার থেকে দিল্লিতে শুরু হতে চলেছে এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ (AI Impact Summit 2026)। সেখানে যোগ দেবেন একাধিক দেশের প্রতিনিধিরা। আসার কথা জানিয়েছেন ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। আসার সম্ভাবনা রয়েছে ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দ্য সিলভা-রও (Lula da Silva)। এই পরিস্থিতিতে কোনওভাবেই মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের শপথে যোগ দেওয়া সম্ভব নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে সেই বার্তা জানিয়ে দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে।
Sponsored

Sponsored

সেই সঙ্গে ঘোষণা করা হল দেশের লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla, Speaker) বাংলাদেশের মঙ্গলবারের শপথ অনুষ্ঠানে (oath taking ceremony) দেশের প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করবে। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে দেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের বার্তা দেবেন স্পিকার ওম বিড়লা। তাঁর সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেবেন বিদেশ মন্ত্রকের সেক্রেটারি বিক্রম মিশ্রি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







