এপার বাংলায় ২০২৬ র আইপিএলের (IPL) প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দাপুটে জয় পেলেও, হলেও ওপার বাংলায় আইপিএল দেখা নিয়ে কাটছে না ঘোর অনিশ্চয়তা। বাংলাদেশে (Bangladesh) তথ্য ও সম্প্রচার মন্ত্রী শনিবার খেলা দেখানোর আসাস দিলেও, রবিবারই ভোল বদলে ফেলল মন্ত্রক।
Sponsored

শনিবার বাংলাদেশের(Bangladesh) তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন জানিয়েছিলেন, খেলা আর রাজনীতিকে এক করতে চান না তারা। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, কোনো ব্রডকাস্টার বা স্টার স্পোর্টসের মতো চ্যানেল আবেদন করলে আইপিএল সম্প্রচারের অনুমতি দেওয়া হতে পারে। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই আশায় জল ঢেলে দিল খোদ মন্ত্রক।
Sponsored

মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গত সরকারের দেওয়া আইপিএল সম্প্রচার বিরোধী নিষেধাজ্ঞা এখনই উঠছে না। আগের বক্তব্যকে কার্যত নস্যাৎ করে দিয়ে জানানো হয়েছে, এখনই কোনো ব্যান তোলা হয়নি। বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রকের মতামত চাওয়া হয়েছে। তারা সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত স্থানীয় চ্যানেল বা কেবল অপারেটররা আইপিএল দেখাতে পারবে না। অর্থাৎ, রাজনৈতিক পরিবর্তন হলেও বাংলাদেশের আইপিএল দর্শকদের জন্য ঘরে বসে দেখার অপেক্ষা এখনও শেষ হয়নি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







