কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামআন্তর্জাতিকগুরুত্বপূর্ণ

তিনদিনের লড়াই শেষ: বাংলাদেশে মৃত্যু গায়ে আগুন লাগিয়ে দেওয়া ব্যবসায়ীর

তিনদিনের লড়াই শেষ: বাংলাদেশে মৃত্যু গায়ে আগুন লাগিয়ে দেওয়া ব্যবসায়ীর

শেষ পর্যন্ত মৃত্যু হল বাংলাদেশের ব্যবসায়ী খোকন দাসের। ছুরি দিয়ে কুপিয়ে তারপর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ফের একবার বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের (minority) মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল যে ঘটনায়, এখনও পর্যন্ত সেই ঘটনায় কোনও গ্রেফতারি করতে পারেনি বাংলাদেশ পুলিশ-প্রশাসন। সেই ঘটনায় আক্রান্ত খোকন দাসের মৃত্যু হল শনিবার সকালে ঢাকার (Dhaka) হাসপাতালে।

Sponsored

Sranchi In Article

গত বুধবার সন্ধ্যায় ঢাকার শরিয়ৎপুর এলাকায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় সোহাগ খান, রাব্বি মোল্লা, পলাশ সরদার নামে তিন আসামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। খোকনকে ঢাকা মেডিক্যাল কলেজে (Dhaka Medical College) ভর্তি করা হয়েছিল। তবে তাঁর শরীরে পোড়ার আঘাত ছিল অত্যন্ত গুরুতর। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তাঁর শরীরের বিভিন্ন অংশে অস্ত্রোপচার করা হয়। তা সত্ত্বেও তাঁর জীবন সংশয়ের কথা জানানো হয়েছিল মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষের তরফে।

Sponsored

Merlin In Article

শনিবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয় খোকন দাসের। এই মৃত্যুতে নতুন করে প্রশ্ন তৈরি হল বাংলাদেশে সাধারণ মানুষের নিরাপত্তা ও সংখ্যালঘুদের ইউনূস (Mohammed Yunus) সরকারের রক্ষা করার দাবি ঘিরে। ইতিমধ্যেই এই ইস্যুকে তুলে ধরে সুর চড়ানো শুরু করেছে বিএনপি (BNP)। দোষীদের গ্রেফতারির দাবিতে সরব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান (Tarique Rahman)। এমনকি ঢাকা মেডিক্যাল কলেজে বার্ন ইউনিটে যখন শয্যা পাচ্ছিলেন না খোকন, তখন শয্যার ব্যবস্থাও করে দেন তারিকের প্রতিনিধি। কার্যত স্পষ্ট, রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুকে বিএনপি আসন্ন নির্বাচনে ইস্য়ু হিসাবে তুলে ধরে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখতে চাইছে।

Sponsored

Camelia In Article

আরও পড়ুন : নতুন শিক্ষাবর্ষে ছুটি কমাল বাংলাদেশ! বাতিল একুশে ফেব্রুয়ারিসহ বহু ছুটি

Sponsored

Techno India In Article

যদিও বাংলাদেশের পুলিশের ব্যর্থতা ফের একবার এই ঘটনায় প্রকট হয়ে উঠেছে। শনিবার খোকন দাসের মৃত্যুর কথা জানায় ঢাকা পুলিশ। সেই সঙ্গে দাবি করা হয়, ঘটনার সঙ্গে যুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। কিন্তু বুধবার রাতে খুনের চেষ্টার ঘটনা, বৃহস্পতিবার অভিযোগ দায়ের হওয়ার পরও শনিবার পর্যন্ত আততায়ীদের একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেখানেই প্রশ্ন তোলা হচ্ছে বাংলাদেশ প্রশাসনের সদিচ্ছার উপর।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →