শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop fire) লাগবে পুড়ে ছাই প্রায় দশটি দোকান। এর জেরে ভোরে প্রায় ঘণ্টাখানেক ব্যাহত লোকাল ট্রেনের (local train) পরিষেবা। তবে দমকলের (fire brigade) দ্রুত তৎপরতায় সকাল ৮টা নাগাদ স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।
Sponsored

বাঘাযতীন স্টেশন (Bagha Jatin station) লাগোয়া দোকানগুলিতে সোমবার ভোর সাড়ে ছটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় দোকারদাররাই প্রথম আগুন লাগার ঘটনা দেখতে পান। অনেকেই সেই সময় নিজেদের দোকানগুলি খুলছিলেন। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Sponsored

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে ঝালমুড়ির দোকান যেমন ছিল, তেমন সাজগোজের জিনিসের দোকান, জামাকাপড়ের দোকানও (garments shop) ছিল। অনেক ব্যবসায়ী অন্যদের থেকে ফোনে খবর পেয়ে দোকান বাঁচাতে এসে দেখেন ততক্ষণে সব শেষ। কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।
Sponsored

Sponsored

তবে আগুন থেকে যাতে বড় কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয় শিয়ালদহ দক্ষিণ শাখার (Sealdah south section) ট্রেন চলাচল। তবে দমকল বিভাগ ৪৫ মিনিট থেকে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে সকাল ৮টার মধ্যে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







