কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামখেলা

বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার: চোট পেয়ে আউট কামিন্স, ব্রাত্য স্মিথও!

বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার: চোট পেয়ে আউট কামিন্স, ব্রাত্য স্মিথও!

অ্যাশেজের সেই পুরনো পিঠের চোটই শেষ পর্যন্ত কাল হলো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World cup) থেকে ছিটকে গেলেন মহাতারকা পেসার প্যাট কামিন্স। তবে কামিন্স একা নন, বিশ্বকাপের দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্টিভ স্মিথ এবং অফফর্মে থাকা ম্যাথু শর্টও। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে এক নতুন অস্ট্রেলিয়াকে দেখা যাবে এবারের বিশ্বকাপে।

Sponsored

Sranchi In Article

শনিবার অস্ট্রেলিয়ার তরফে আনুষ্ঠানিকভাবে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব মিচেল মার্শ। পিঠের চোট পুরোপুরি না সারায় কামিন্সকে দল থেকে বাইরে রাখা হয়েছে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস। আরও পড়ুন: লিটনরা না এলেও ভারতে আসছেন দুই বাংলাদেশি আম্পায়ার, সূর্যদের জন্য কড়া নিরাপত্তা

Sponsored

Merlin In Article

উল্লেখযোগ্যভাবে, অ্যাশেজ সিরিজের আগে পিঠে চোট পান কামিন্স। সেই চোটের কারণে পাঁচ টেস্টের মধ্যে চারটিতেই মাঠে নামতে পারেননি তিনি। বিশ্বকাপের আগে মেডিক্যাল স্টাফদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও বিশ্বকাপ শুরুর আগে ফিট হতে পারলেন না কামিন্স। তাঁর পিঠের চোট সারাতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন নির্বাচক টনি ডোডেমেইড। সেই কারনেই কামিন্সের শূন্যস্থান পূরণ করতে দলে ডাক পেয়েছেন বেন । নির্বাচকদের মতে, বেনের গতি এবং সুইং শ্রীলঙ্কার মতো উপমহাদেশীয় উইকেটে তুরুপের তাস হতে পারে। শুধু বোলিং নয়, বেন ভালো ফিল্ডার এবং লোয়ার অর্ডারে দ্রুত রান তুলতে সক্ষম। এদিকে জশ হ্যাজেলউড ও টিম ডেভিডের হ্যামস্ট্রিং চোট নিয়েও শুরুর দিকে উদ্বেগ ছিল, তবে দুজনকেই ফিট ঘোষণা করে দলে রাখা হয়েছে যা অজি শিবিরের জন্য কিছুটা স্বস্তির খবর ।

Sponsored

Camelia In Article

দল নির্বাচনে আরও চমক রয়েছে। অফফর্মের কারণে ওপেনার ম্যাথু শর্টকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন কুইন্সল্যান্ড বুলস ও বাঁহাতি ব্যাটার ম্যাট রেনশ। যদিও বিগ ব্যাশ লিগে ভালো ফর্মে থাকা সত্ত্বেও স্টিভ স্মিথের নাম দলে না থাকায় ক্রিকেটমহলে প্রশ্ন উঠেছে।

Sponsored

Techno India In Article

নির্বাচকদের মতে, শ্রীলঙ্কায় ম্যাচ থাকায় স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখেই দল গড়া হয়েছে। টপ অর্ডার প্রায় চূড়ান্ত, আর মিডল অর্ডারে রেনশকে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ভাবা হচ্ছে। বিশ্বকাপের শুরুতে টিম ডেভিড পুরোপুরি ফিট না থাকলে তাঁর জায়গায় মিডল অর্ডারে নামতে পারেন রেনশ।

Sponsored

Shyam Sundar In Article

আসন্ন টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের হয়ে খেলবেন- মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

Sponsored

Probe In Article

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →