রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের একাধিক সদস্যকে প্রার্থী করতে দেখা গিয়েছে দক্ষিণপন্থী থেকে বামপন্থী সব দলকেই। ২০২৬ বিধানসভা নির্বাচনে (Assembly Election) তৃণমূলের প্রার্থী তালিকাতেও (TMC candidate list) তেমনই একাধিক উদাহরণ। কোথাও সাংসদ বাবার পুত্র প্রার্থী হয়েছেন। আবার কোথাও সাংসদ মায়ের কন্যা। কোথাও ভাই-বোনকেও প্রার্থী তালিকায় রেখেছে তৃণমূল কংগ্রেস।
ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা
Sponsored

তৃণমূলের প্রার্থী তালিকায় যে নতুন মুখগুলি রয়েছে তার মধ্যে অন্যতম শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়। হুগলির উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিককে এবার টিকিট দেয়নি তৃণমূল। তার পরিবর্তে সেখানে থেকে তৃণমূলের প্রার্থী আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় (Sirsanya Banerjee)। তাঁর আরেকটি পরিচয় তিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) পুত্র। এর পাশাপাশি কলকাতার এন্টালি কেন্দ্র থেকে বিধায়ক ছিলেন স্বর্ণকমল সাহা (Swarnakamal Saha)। এবার তাঁকে প্রার্থী না করে সেই একই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাঁর ছেলে সন্দীপন সাহাকে।
Sponsored

শুধুমাত্র পুত্রসন্তান নয়। তৃণমূলের তালিকায় জায়গা পেয়েছে কন্যারাও। উত্তর চব্বিশ পরগণার বাগদা থেকে প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে (Madhuparna Thakur)। এর আগেও তৃণমূলের মঞ্চে তাঁকে দেখা গিয়েছে। রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur) কন্যা মধুপর্ণাকে বাগদা থেকে প্রার্থী করে মতুয়া (Matua) ভোটে নজর দিতে চাইছে তৃণমূল। কলকাতার মানিকতলা কেন্দ্র থেকে বরাবর জয়ী হয়েছেন সাধন পাণ্ডে। তাঁর মৃত্যুর পরে সেই মানিকতলা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন তাঁর স্ত্রী সুপ্তি পাণ্ডে। এবার সেই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাঁর কন্যা শ্রেয়া পাণ্ডেকে।
Sponsored

Sponsored

সন্তানদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও প্রার্থী হতে দেখা গেল এই প্রার্থী তালিকায়। আগেও হুগলির হরিপাল কেন্দ্র থেকে তৃণমূলের বিধায়ক হয়েছেন করবী মান্না (Karabi Manna)। অথচ সিঙ্গুর থেকে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna) এবারেও তৃণমূলের সিঙ্গুরের প্রার্থী। এই তালিকায় এবার নতুন সংযোজন রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। দক্ষিণ চব্বিশ পরগণার বেহালা পশ্চিমে প্রার্থী হয়েছেন রত্না চট্টোপাধ্যায়। আবার তাঁর ভাই সুভাশিস দাসকে মহেশতলা থেকে প্রার্থী করা হয়েছে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







