১৫ বছর পরে রাজ্য রাজনীতিতে পট পরিবর্তন। আর তার জেরেই ভোলবদল বিধানসভা ভবনের (West Bengal Assembly)! গেরুয়া আলোয় সাজানো হচ্ছে ভবন। বিদায়ী মন্ত্রীদের নামফলক খুলে ফেলা হয়েছে। তবে, স্পিকার ও মুখ্যমন্ত্রীর নাম সরিয়ে ফলক রাখা হয়েছে। শনিবার, রবীন্দ্রজয়ন্তীতে নতুন সরকারের মুখ্যমন্ত্রী ও নবনির্বাচিত বিধায়ক শপথ নেবেন। তার পরেই অধ্যক্ষ ও মুখ্যমন্ত্রীর নাম সেখানে বসানো হবে। তবে, ইতিমধ্যেই রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) নাম ঘোষণা করেছেন অমিত শাহ। তবে, এখনও স্পিকার-সহ মন্ত্রিসভার বাকি সদস্যদের নাম রয়েছে জল্পনা স্তরে। ইতিমধ্যে বিভিন্ন নামে তালিকা সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তবে, তার মধ্যে কতগুলি সঠিক তা জানা যায়নি।
Sponsored

বিধানসভার (West Bengal Assembly) এই নবরূপসজ্জায় সবচেয়ে উল্লেখযোগ্য হল মুখ্যমন্ত্রীর ঘর সংলগ্ন র্যাম্প। সূত্রের খবর, বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘর থেকে যেদিকে বাগান, সেদিক দিয়ে বেরনোর জন্য লালচে রঙের স্থায়ী র্যাম্প তৈরি হচ্ছে। শনিবার ব্রিগেড ময়দানে শপথের পরই বিধানসভায় এসে বসতে পারেন মুখ্যমন্ত্রী।
Sponsored

আগেই জানা গিয়েছে, নবান্ন (Nabanna) নয়, মহাকরণ থেকে কাজ চালাবে বিজেপি সরকার। তবে, ঐতিহাসিক মহাকরণের সংস্কারের কাজ এখন বাকি। সেই কারণে, যতদিন সেটা না হচ্ছে, বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি হল থেকে চলবে মন্ত্রিসভার কাজ। আগামী ৬ মাস বিধানসভা থেকেই সচিবালয় চালাবেন নতুন মুখ্যমন্ত্রী। তবে, বিধানসভায় মুখ্যমন্ত্রীর পুরনো ঘরেই বসবেন শুভেন্দু অধিকারী। সেই উপলক্ষে গোটা ভবন গেরুয়া আলোয় মুড়ে ফেলা হচ্ছে। ৩৫০ টি আলোর সেট আনা হয়েছে।
Sponsored

ইতিমধ্যেই বিদায়ীদের নামের ফলক খুলে ঝাড়পোঁচ হয়ে গিয়েছে। এখন পুরনো ফলকে অধ্যক্ষ আর মুখ্যমন্ত্রীর নাম লেখা শুধু সময়ের অপেক্ষা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







