বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী হিসাবে শপথ (oath taking) চার নির্বাচিত প্রতিনিধির। তার মধ্যে দুজন জোটের শরিক দলের বিধায়ক।
মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের
Sponsored

অন্যান্য রাজ্যে আঞ্চলিক দলগুলিকে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া হলেও অসমে আঞ্চলিক দলের উপরই গুরুত্ব বিজেপির। এই দলগুলির উপর নির্ভর করেই যে এনডিএ-র (NDA) জোট সরকার গঠিত হয়েছে তা মুখ্যমন্ত্রী শপদের দিনই স্পষ্ট করে দিল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসাবে যেখানে বিজেপির হিমন্ত বিশ্বশর্মাকেই (Himanta Biswa Sarma) বেছে নেওয়া হয়েছে, সেখানে মন্ত্রীদের শপথে দুজন বিজেপির বিধায়ককে রাখা হয়েছে। তেমনই অগপ (AGP) থেকে এক বিধায়ককে মন্ত্রিত্ব ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (BPF) থেকে একজন সদস্যকে মন্ত্রিত্ব দেওয়া হল।
Sponsored

২০২৬ অসম বিধানসভা নির্বাচনে কার্যত ধূলিসাৎ কংগ্রেস জোট। ১২৬ বিধানসভা আসনের মধ্যে ১০২ টি এনডিএ জোটের দখলে। তার মধ্যে ৮২ আসন বিজেপির দখলে। বাকি ২০ টি অসম গণ পরিষদ এবং বোড়োল্যান্ড পিপিলস ফ্রন্টের দখলে। তবে বিজেপির ১০২ আসন জয়ের পথে যে জোট শরিকদের যথেষ্ট ভূমিকা রয়েছে, তা আদিবাসী অধ্যুষিত অঞ্চলে বিজেপির প্রার্থীদের জয়েই প্রমাণিত।
Sponsored

Sponsored

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজেপির নির্বাচিত প্রার্থী অজন্তা নেয়োগ এবং রামেশ্বর তেলি মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। অন্যদিকে অসম গণ পরিষদের (AGP) নির্বাচিত প্রতিনিধি অতুল বোরা মন্ত্রী হিসেবে শপথ নেন। এবং বিপিএফ-এর (BPF) পক্ষে চরণ বোড়ো মন্ত্রী হিসাবে শপথ দেন।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







