টি২০ বিশ্বকাপ(ICC T20 World Cup) বয়কট করলেও আইসিসির শাস্তির মুখে পড়তে হয়নি বাংলাদেশকে(Bangladesh)। বৃহস্পতিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন। ভোটের আবহেও পদ্মপারে চর্চায় টি২০ বিশ্বকাপ। যদিও বিশ্বকাপ বয়কট নিয়ে ক্রিকেটারদের ঘাড়েই দোষ চাপালেন বাংলাদেশের ক্রীড় উপদেষ্টা।
Sponsored

বিশ্বকাপ(ICC T20 World Cup) বয়কটের সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল(Asif Nazrul )ইউ টার্ন করে জানিয়েছেন, “বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররা আত্মত্যাগ করেছেন, দেশের ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য, বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে। আমার মনে হয়, এটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।” কিন্তু কয়েক সপ্তাহ আগে বিশ্বকাপ বয়কট নিয়ে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা জানিয়েছিলেন, “ভারতে বিশ্বকাপ না খেলা— এটা আমাদের সরকারের সিদ্ধান্ত।”
Sponsored

আইসিসি (ICC) জানিয়েছে, বাংলাদেশকে(Bangladesh) কোনও শাস্তি দেওয়া হবে না। পাশাপাশি কয়েক বছরের মধ্যে একটা আইসিসি প্রতিযোগিতা আয়োজনের দায়িত্বও বহাল থাকবে। এই প্রসঙ্গে আসিফ বলেন, এটা আমাদের কৃতিত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। আমাদের আক্ষেপের কোনও জায়গা নেই।
Sponsored

ভারতে বিশ্বকাপ খেলতে আসতে অস্বীকার করে বাংলাদেশ। নিরাপত্তার অজুহাতে শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। কিন্তু আইসিসির সভায় ভোটাভুটিতে বাংলাদেশ ১৪-২ ফলে হারে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







