আইপিএলের মঞ্চে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ছিলেন তিনি। লখনউ সুপার জায়ান্টসে নাম লিখিয়েছেন সচিন পুত্র। যদিও প্রথম ম্যাচে দলে সুযোগ পেলেন না অর্জুন। লখনউ দলে একাধিক তারকা আছেন, ফলে সচিন পুত্রকে আরও অপেক্ষাই করতে হবে।
Sponsored

Sponsored

শুধু আইপিএল নয় পর্যাপ্ত সুযোগের অভাবের জন্য ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে গোয়ায় যোগ দিয়েছেন তিনি। বাবার মত মুম্বই দিয়েই নিজের ক্রিকেট জীবন শুরু করেছিলেন তিনি। তা সত্ত্বেও এরকম সিদ্ধান্ত নেওয়ার পিছনে কী কারণ? নিজেই সেই কারণ জানালেন।
Sponsored

Sponsored

এক সাক্ষাৎকারে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) জানিয়েছেন, নামের সঙ্গে ‘তেন্ডুলকর’ পদবি থাকলেও এখনও বড় সাফল্য পাননি তিনি, তাই সমালোচনাও শুনতে হয়েছে। তবে এসব চাপ সামলাতে তিনি ভরসা করেন নিজের পোষ্যদের উপর। গোয়ায় থাকা তাঁর পাঁচটি পোষ্য কুকুরের সঙ্গে সময় কাটিয়েই মানসিকভাবে নিজেকে শান্ত রাখেন অর্জুন। পাশাপাশি তিনি বলেন, মুম্বই ছেড়ে গোয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বেশি সুযোগ ও আত্মবিশ্বাস পাওয়ার জন্য, কারণ নিয়মিত সুযোগই একজন ক্রিকেটারের উন্নতির সবচেয়ে বড় চাবিকাঠি।
Sponsored

Sponsored

অর্জুন তেন্ডুলকর মুম্বই বা মুম্বই ইন্ডিয়ান্স—কোনও জায়গাতেই খুব বেশি সুযোগ পাননি। ২০২১ সাল থেকে দলের সঙ্গে থাকলেও এত বছরে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি, যার মধ্যে ২০২৩ সালে চারটি ম্যাচে তিনটি উইকেট নিয়েছিলেন। তাই এবার নতুন দলে নিয়মিত সুযোগ পেয়ে নিজের সামর্থ্য প্রমাণ করাই তাঁর প্রধান লক্ষ্য।
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







