বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল মেসিহীন আর্জেন্টিনা(Argentina)। গত বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল হন্ডুরাস। ওই দেশটির কোচ আবার মোহনবাগানের প্রাক্তনী হোসে মোলিনা। মেসিবিহীন আর্জেন্টিনার(Argentina) জয় পেতে অসুবিধা হল না। নীল সাদা বাহিনী জিতল ২-০ গোলে। পুরোপুরি ফিট না হওয়ায় অধিনায়ক মেসি এই ম্যাচে নামেননি। তবে জিততে বিশেষ সমস্যা হয়নি আর্জেন্টিনার। পুরো ফিট না হওয়ায় খেলানো হয়নি মেসিকে।
Sponsored

সদ্য সমাপ্ত মরশুমের মাঝপথে মোহনবাগানের দায়িত্ব ছেড়েছেন মোলিনা। নেন হন্ডুরাসের দলের দায়িত্ব। প্রস্তুতি ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ স্কালোনিকে আলিঙ্গনও করেন মোলিনা।
Sponsored

মেসি কতটা খেলতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে। ফলে লাউতারো মার্তিনেজ এবং জিওভান্নি সিমেওনের উপর অনেকটা নির্ভর করতে হবে স্কালোনিকে। তাদের পারফরম্যান্স কোচিং স্টাফকে স্বস্তি দিয়েছে। বিশ্বকাপ শুরুর আগে দলের আক্রমণভাগ যে ছন্দে রয়েছে, সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছে এই ম্যাচ।
Sponsored

আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, “মাঠে নামলে ওরা নিজেদের ১০০ শতাংশ দেয়। আমি সেটা জানি। তাই শরীরের ধকলও সামলাতে হবে। সেই কারণে, সকলকে দেখে নিতে হবে। কারও উপর অতিরিক্ত চাপ দেওয়া যাবে না।” অন্য দিকে চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বারেলডি।
Sponsored

অন্য দিকে, এ বারের বিশ্বকাপের অন্যতম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-১-এ হারিয়েছে জার্মানি। কাই হাভার্টজ ও লেরয় সানের গোল জার্মানদের জয়ের ভিত গড়ে দেয়। বিশ্বকাপের আগে এই জয় জার্মান শিবিরের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







