মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট পত্নী । সূত্রের খবর, অল্লু অর্জুনের আগামী ছবি ‘AA22xA6’-এর জন্য নির্মাতারা অনুষ্কার সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা সেরে ফেলেছেন। সব ঠিকঠাক থাকলে এই ছবির মাধ্যমে তেলুগু সিনেমা (Telugu cinema) ইন্ডাস্ট্রিতে পা রাখবেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)।
Sponsored

২০১৮ সালে ‘জিরো’ ছবির পর অনুষ্কাকে বড়পর্দায় পাওয়া যায়নি। এদিকে আবার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’-এর শুটিং শেষ হলেও সেই ছবির মুক্তি নিয়ে রীতিমত ধোঁয়াশা রয়েছে। কিন্তু প্যান-ইন্ডিয়া সুপারস্টার অল্লু অর্জুনের সঙ্গে তাঁর জুটি বাঁধার খবর ছড়িয়ে পড়ার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্ট অনুরাগীদের। যদিও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি।
Sponsored

অল্লু অর্জুন ‘পুষ্পা ২’ এবং আরও বেশ কিছু বড় প্রজেক্ট নিয়ে আপাতত জর্জরিত। অভিনেতার ২২তম ছবিতে অনুষ্কার কামব্যাক নিঃসন্দেহে ছবিটির গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছেন সমালোচকরা। অনুষ্কার অভিনয় এবং অল্লুর গ্ল্যামার ও ক্যারিশমা যে বক্স অফিসে কাঁপাবে সেই বিষয়ে সন্দেহের অবকাশ থাকছে না।
Sponsored

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবন এবং মাতৃত্ব সামাল দিতে গিয়ে অভিনয়জগৎ থেকে একপ্রকার দূরেই ছিলেন অনুষ্কা। তবে এখন বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, বড় পর্দায় ফিরছে ‘অনুষ্কা ম্যাজিক’। অনুষ্কাকে সায়েন্স ফিকশন বিষয়ক ছবিতে অভিনয় করতে আগে দেখা যায়নি। এবার গতে বাধা ছবিতে না কাজ করে ছক ভেঙে নতুন চরিত্রে ধরা দেবেন অনুষ্কা। এই ছবিতে দীপিকা পাডুকোন, জাহ্নবী কাপুর এবং রশ্মিকা মন্দানাকেও দেখা যেতে পারে। রশ্মিকা মন্দানা এই ছবিতে খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন বলে জানা গিয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







