আইপিএলে খেতাব জয়ের পরই মাঠে আসেন অনুষ্কা। স্ত্রী-র সঙ্গে জয়ের মুহূর্তটা ভাগ করে নেন কিং কোহলি। এদিকে গত বারের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েছে আরসিবি। এবার তাদের সেলিব্রেশন হবে না। - - - - - -Virat Kohli and Anushka Sharma directly went to Vrindavan after Winning IPL 2026 to take Blessings from Premanand Ji Maharaj. pic.twitter.com/Sx33YS0Gdt
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) June 2, 2026
আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand Maharaj) আশ্রমে গেলেন তারকা দম্পত্তি। বিগত কয়েক বছর ধরেই গভীর আধ্যাত্বিক চেতনায় মগ্ন বিরুষ্কা। লন্ডনে বেশিরভাগ সময় থাকলেও দেশে ফিরলেই প্রেমানন্দ মহারাজের আশ্রমে যান তারা।
গত কয়েক বছর ধরেই এই তারকা দম্পতি নিয়মিতভাবে প্রেমানন্দ মহারাজের সৎসঙ্গে যোগ দেন। সোমবার রাতেই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Anushka Sharma, Virat Kohli )বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের আশ্রমে যান। সেখানে তাঁরা সন্ত প্রেমানন্দ মহারাজের দর্শন করেন এবং তাঁর আশীর্বাদ নেন। সেখানে ৩০ মিনিট ছিলেন তারা, তাদের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
প্রাক্তন ভারত অধিনায়কের পরনে ছিল সাদামাটা খাকি রঙের প্যান্ট এবং খয়েরি রংয়ের টি-শার্ট । অনুষ্কা একটি বেবি পিঙ্ক রংয়ের কুর্তি এবং গোলাপি রঙের ওড়না মাথায় দিয়েছিলেন। অনুষ্কার গলায় এখন তুলসীর মালা দেখা যাচ্ছে।
তারকা জুটিকে অতীতেও বারংবার প্রেমানন্দ মহারাজের কেলিকুঞ্জ আশ্রমে বিভিন্ন সময়ে যেতে দেখা গিয়েছে। বারংবার সেই দর্শনের ভিডিও ভাইরাল হয়েছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







