শুধুমাত্র ভোটের কারণেই বাঙালি প্রেম জেগে ওঠে বিজেপির নেতাদের, তা আরও একবার প্রমাণ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যে বিজেপি বাংলার মানুষ, বাংলা সংস্কৃতিকে সবসময় ছোট করে এসেছে, তাদের মুখে বাংলার মনীষীদের (Bengali icons) সম্পর্কে ভুল তথ্য, এমনকি নাম উচ্চারণের ভুলও নতুন নয়। নির্বাচনে দলের সংকল্প পত্র প্রকাশ করতে এসে আবারও সেই নদীরই রাখলেন অমিত শাহ যেখানে তিনি এবার ভুল বললেন রানী রাসমনির (Rani Rashmoni) নাম। বাংলা সংস্কৃতি আদতে বিজেপির সংস্কৃতি যে নয় তা স্পষ্ট হয় যখন ভোট উপলক্ষ্যে নতুন করে বাংলার মনীষীদের নাম শিখতে শুরু করেন বিজেপির নরেন্দ্র মোদি, অমিত শাহর মতো নেতারা। নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে গিয়ে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় পুলিশের নতুন শাখার নামকরণ করার প্রতিশ্রুতি দেন লোকমাতা রানী রাসমনির নাম অনুসারে। আর সেখানেই তিনি ভুল বলেন রাসমনির নাম। বিজেপি তাদের ইস্তাহারে প্রতিশ্রুতি দেয়, নারী নিরাপত্তায় বিজেপি প্রত্যেকটি মন্ডলে একটি করে মহিলা থানা এবং প্রত্যেকটি থানায় একটি করে মহিলার ডেস্ক থাকবে। সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন নারী নিরাপত্তায় কাজ করবে পুলিশের দুটি বাহিনী। মাতঙ্গিনী হাজরা ও রানী রাসমনির নামে দুটি মহিলা ব্যাটেলিয়ানের ঘোষণা করেন শাহ (Amit Shah)। সেখানে লোকোমাতা রানী রাসমনির (Rani Rashmoni) নাম বলতে গিয়ে তাকে উল্লেখ করেন রানী ‘রাসমতি’ বলে। আরও পড়ুন : লক্ষ্মীভাণ্ডার থেকে যুবসাথী- বিজেপির ‘সঙ্কল্পপত্র’-এ বাংলার সরকারের প্রকল্পের নকল! তীব্র কটাক্ষ তৃণমূলের আদতে এতে যে বাংলার প্রতি এবং বাঙালি মনীষীদের প্রতি বিজেপির নেতাদের অসম্মানই প্রকাশ্যে এসেছে, তা স্পষ্ট করে দেওয়া হয় রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে। তুলে ধরা হয় অমিত শাহ প্রকাশ্যে লোকমাতা রানী রাসমনিকে অপমান করেছেন এবং ১০ কোটি বাংলার মানুষের অনুভূতিতে আঘাত করেছেন। তাঁর নাম ভুল উচ্চারণ করে, যে রাজ্যকে সোনার বাংলা গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন অমিত শাহ, সেই রাজ্যের নবজাগরণের অন্যতম পথিকৃৎতের নাম ভুল বলছেন। এটাই বিজেপির বাস্তব ছবি। বাংলার মনীষী, বাংলার ইতিহাস এবং বাংলার মানুষকে অবমাননা করাই তাদের রীতি। - - - -