জল্পনার অবসান। বাংলায় প্রথমবার সরকার গঠন করার আগে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিশ্ববাংলা সংবাদে আগেই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসাবে বেছে নেওয়ার সম্ভাবনা তুলে ধরা হয়েছিল। শনিবারই ব্রিগেডে শপথ (oath taking) নেবেন তিনি। শনিবার তাঁর সঙ্গে বিজেপির আরও একাধিক জয়ী বিধায়ক বিভিন্ন মন্ত্রী পদে শপথ নেবেন।
শনিবার শপথ: মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম ঘোষণা শাহর
Sponsored

শনিবার শপথের আগে শুক্রবার বিকাল পর্যন্ত উৎকণ্ঠা বজায় রাখল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একটি সূত্র যখন জানাচ্ছিল, দিল্লি থেকে চিরকুটে শুভেন্দু অধিকারীর নাম নরেন্দ্র মোদির কাছ থেকেই লিখে এনেছিলেন অমিত শাহ। সেখানেই শুক্রবার অমিত শাহ (Amit Shah) দাবি করেন, বাংলার নেতৃত্বদের মতের ভিত্তিতেই শুভেন্দু অধিকারীকে পরবর্তী মুখ্যমন্ত্রী (Chief Minister of West Bengal) হিসাবে বেছে নেওয়া হল। তিনি দাবি করেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝির সঙ্গে যৌথভাবে মুখ্যমন্ত্রী নির্ণয়ের পর্যবেক্ষক (observer) হিসাবে কাজ চালিয়ে দুবার মুখ্যমন্ত্রী পদের জন্য একটিই নাম তাঁরা খুঁজে পেয়েছেন। তিনি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।
Sponsored

বাংলায় শনিবার প্রথমবার সরকার গঠনের আগে দলীয় নির্বাচিত প্রতিনিধিদের সামনে প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দিলেন অমিত শাহ। তিনি দাবি করেন, চেষ্টা করব আপনাদের বিশ্বাসে কোনও নেতিবাচক প্রভাব না পড়ে। সেই বিশ্বাস যে পূরণ করতে পারি। নরেন্দ্র মোদি বাংলার মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ করার জন্য আমরা বাংলার মানুষের কাছে আমাদের শ্রেষ্ঠ প্রচেষ্টা তুলে ধরা হবে।
Sponsored

বাংলায় কোন পথে চলবে বিজেপির শাসন, তারও ইঙ্গিত সরকার গঠনের আগেই দিয়ে রাখলেন শাহ। তিনি স্পষ্ট করে দেন, বিদেশি প্রভাবমুক্ত শাসন হবে। রামকৃষ্ণ, বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে বাংলা গড়ে তোলা হবে। ১০০ বছরের প্রচেষ্টার পরে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির শাসন প্রতিষ্ঠা হয়েছে। নিজের পুরুষত্ব, কৌশলের মধ্যে দিয়ে জনমতকে কীভাবে প্রভাবিত করতে হয়, কীভাবে নিজের পক্ষে নিয়ে আসতে হয়, দেখানো হয়েছে গোটা বিশ্বকে।
Sponsored

মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার মঞ্চে অমিত শাহর মুখে বিজেপির নিহত কর্মীদের (deceased bjp worker) কথা। তিনি জানান, বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনার জন্য বাংলার ৩২১ জন দেবতুল্য কর্মী নিজেদের বলিদান দিয়েছেন। আপনাদের পরিবারের সদস্যরা বলিদান দিয়ে বিজেপির বিচারধারাকে প্রতিষ্ঠা দিয়েছে। তাঁদের বলিদান কোনওভাবেই বিফলে যাবে না।
Sponsored

Sponsored

বাংলার সরকার গঠনের আগে হিংসা নিয়ে বারবার সরব হয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। এদিনও অমিত শাহ শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানান, সব দলকে আবেদন। গণতন্ত্র মানুষের মতের সম্মিলিত ফল। সেখানে হিংসার জায়গা নেই। বিজেপির দায়িত্ব কোনও নির্বাচনে কারচুপি (election rigging) যাতে না হয়। কোনও হিংসার মধ্যে দিয়ে যেন নির্বাচনকে না যেতে হয়। যেখানেই বিজেপি ক্ষমতায় এসেছে, সেখানেই বিজেপি নির্বাচন পারদর্শী ভূমিকা নিয়েছে। সেখানে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে পেরেছে।
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







