লস্কর জঙ্গি আমির হামজার (Amir Hamza Attack) উপর হামলা! ঘটনায় গুরুতর আহত হয়েছেন লস্কর-ই-তৈবার সহ প্রতিষ্ঠাতা। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে লাহোরে (Lahore in Pakistan) একটি নিউজ চ্যানেলের বাইরে ঘটনাটি ঘটে। এদিন সকালে আচমকাই অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী হামজার (৬৬) উপরে হামলা করে। এলোপাথাড়ি গুলি চালায়। হামলায় গুরুতর জখম হয়েছেন তিনি। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা খুব-ই সঙ্কটজনক। আরও পড়ুন: রাশিয়া-ইরান থেকে তেল কেনার মেয়াদ বৃদ্ধি নয়, ভারতের উপর চাপ বাড়ালো আমেরিকা!
আমির হামজার উপর হামলা! আশঙ্কাজনক লস্কর-ই-তৈবার সহ প্রতিষ্ঠাতা
Sponsored

আফগান মুজাহিদ্দিনের প্রাক্তন সদস্য ছিলেন আমির হামজা। জঙ্গি কার্যকলাপের জন্য টাকা সংগ্রহ করা, জঙ্গি নিয়োগ করা এবং আটক জঙ্গিদের মুক্তির জন্য দর কষাকষির কাজ করতেন তিনি। পাকিস্তানের শেখপুরার বাসিন্দা হামজা মূলত উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে তরুণদের মগজধোলাই করে জঙ্গি সংগঠনে টানার কাজে দক্ষ ছিল। একসময় সে লস্করের দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ১৯৭৯ সালে আফগান যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে জঙ্গি কার্যকলাপে হাতেখড়ি হয় তাঁর। এছাড়াও, লস্কর-ই-তৈবার পত্রিকার এডিটরের দায়িত্বও সামলেছেন তিনি। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট আমির হামজাকে নিষিদ্ধ জঙ্গি ঘোষণা করে। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে লস্কর জঙ্গি আমির হামজা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







