আগের জায়গাতেই একুশে জুলাইয়ের সমাবেশ করতে চান মমতাপন্থী তৃণমূল নেতৃত্ব। সেই মতো রবিবার দুপুরে ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা মেপে মঞ্চের মাপ নির্ধারণ করেন তৃণমূলের (TMC) তিন নেতা তথা জনপ্রতিনিধি দোলা সেন, কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়রা (Boiswanar Chattaerjee)। আর তার জেরেই তাঁদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু হল। অবশ্য এর আগেই সোমবার এই বিষয়টি নিয়ে বিধানসভায় বিরোধীদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
একুশের জুলাইয়ের প্রস্তুতিতে পুলিশের ‘একুশে আইন‘: রাস্তায় মাপায় ৩ তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ!
Sponsored

একুশের জুলাইয়ের সমাবেশ হবেই- আগেই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো রবিবার দুপুরে ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের অনুষ্ঠানের মঞ্চ বাঁধার জন্য মাপজোক করেন দোলা-কুণালরা। এদিন বিধানসভায় তৃণমূলের একুশের জুলাইয়ের মঞ্চ বাঁধার ঘটনাকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। রানি রাসমণি রোডে তৃণমূলের কর্মসূচির অনুমতি চাওয়ার কথা উল্লেখ করে বলেন, “রানি রাসমণি রোডে মিছিলের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। আমরা প্রথমে ভেবেছিলাম প্রচুর ভিড় হবে। তাই রাস্তায় অনুমতি দেওয়া হয়নি। রাস্তার পাশে মিটিংয়ের অনুমতি দিয়েছিল পুলিশ। এবার আরেকটা অনুষ্ঠান করবেন বলে অনুমতি চেয়েছে পুলিশের কাছে। তৃণমূলের একদল বলছে আমরাই আসল, অন্য দল বলছে আমরা ল্যাম্পপোস্ট।” কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী বলেন, “ইচ্ছে থাকলে ব্রিগেডে যান না। রাস্তা আটকে কেন মাপজোক করছেন?”
Sponsored

আর এর পরেই অতি উৎসাহী পুলিশ হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে। ব্যস্ততম সময়ে রাস্তায় জমায়েতের কারণে যান চলাচলে ব্যাঘাত ও নিত্যযাত্রীদের অসুবিধা হয়েছে- এই মর্মে ৩ তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এফআইআরে উল্লেখ করা হয়েছে, ওইদিন দুপুর ২টো ৫০ থেকে বিকেল ৪টে পর্যন্ত ওই রাস্তা আটক রেখেছিলেন দোলা, কুলাণ, বৈশ্বানররা। জবাবদিহি করতে ৩জনের বিরুদ্ধে নোটিশ জারি করে হেয়ার স্ট্রিট থানা।
Sponsored

পাল্টা শুভেন্দুকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, “উনি রেগে গেলেন কেন? কালকে গিয়ে ভিক্টোরিয়ায় মাপামাপি করেছি বলে? ওখানে গণহত্যা হয়েছিল, মৃতদেহগুলি পড়েছিল, তাই ওই স্পটে শহিদ তর্পণ একবেলার জন্য পারমিশন যদি আমাদের দেন।“
Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







