কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামদেশবিশেষ

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার জন্য অভিযুক্ত করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। কটাক্ষ করে বলেছিলেন , “সারা গ্রামাঞ্চলে আমাদের পশুদের জবাই করা হচ্ছে। সারা ভারত জুড়েও বিশাল কসাইখানা চালু রয়েছে।” ক্ষমতায় আসার ১২ বছর পর সংসদে প্রশ্নের জবাবে মোদি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী জানাচ্ছেন, ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে ১২.৩৮ লক্ষ মেট্রিক টন (প্রায় ১ কোটি ২৫ লক্ষ কুইন্টাল) মোষের মাংস রফতানি করা হয়েছে। এর থেকে দেশের আয় প্রায় ৪.১৬ বিলিয়ন ডলার। আরও একটি চমকৃত তথ্য দিয়েছে নিউজ পোর্টাল 'স্ক্রল'। তাদের তথ্য অনুযায়ী, ভারতের অন্যতম শীর্ষ মোষের মাংস রফতানিকারক আল্লানা গ্রুপ ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিকে রেকর্ড ৩০ কোটি টাকা অনুদান দিয়েছে। ভারতের নির্বাচন কমিশনে (Election Commission) জমা দেওয়া আর্থিক বিবরণীতে উঠে এসেছে এ তথ্য।

Sponsored

Sranchi In Article

নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরে মাংসশিল্পের সঙ্গে সরকারের সম্পর্কের ধরন বদলে যায়। উত্তর প্রদেশ-সহ কয়েকটি রাজ্যে, গোরক্ষকদের হামলায় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়। বিশেষ করে গোমাংস পরিবহনের অভিযোগে ব্যবসায়ীদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। এইসব রাজ্য বিশেষ করে উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে আল্লানা গ্রুপের বড় প্রক্রিয়াজাতকরণ ইউনিট রয়েছে। যদিও ভারতীয় সংস্থাগুলি গরুর মাংস নয়, মোষের মাংস রফতানি করে। ১৬০ বছরের পুরোনো আল্লানা গ্রুপ ভারতের মহিষের মাংসের শীর্ষ রফতানিকারক।

Sponsored

Merlin In Article

আয়কর দফতর (Income Tax department) ২০১৯ সালের জানুয়ারিতে আল্লানা গ্রুপ-সংশ্লিষ্ট শতাধিক সংস্থায় অভিযান চালায়। ওই বছরের এপ্রিলে আয়কর দফতর দাবি করে, সংস্থাটি প্রায় দুই হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছে। যদিও এ অভিযোগের কোনও জবাব দেয়নি আল্লানা গ্রুপ। এরপরেই সংস্থাটি ইলেক্টোরাল বন্ড (Electoral Bond) কেনা শুরু করে। তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সাত কোটি টাকার বন্ড কেনে, যার মধ্যে পাঁচ কোটি দেয় শিবসেনাকে এবং দুই কোটি টাকা দেয় বিজেপিকে (BJP)। সে সময় মহারাষ্ট্রে শিবসেনা ও বিজেপি জোট সরকার ক্ষমতায় ছিল। ২০২৩-২৪ অর্থবছরে আল্লানার সহযোগী কোম্পানি ফ্রিজেরিও কনজারভা আল্লানা প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আরও দুই কোটি টাকা অনুদান দেওয়া হয়।

Sponsored

Camelia In Article

কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে অনুদানের পরিমাণ ১৫ গুণ বেড়ে দাঁড়ায় ৩০ কোটি টাকায়। চারটি সংস্থার মাধ্যমে এই অনুদান দেওয়া হয়—অ্যালানাসনস প্রাইভেট লিমিটেড, ফ্রিজেরিও কনজারভা আল্লানা প্রাইভেট লিমিটেড, ফ্রিগোরিফিকো আল্লানা প্রাইভেট লিমিটেড এবং ইন্দাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড। স্ক্রলকে দেওয়া সাক্ষাৎকারে আল্লানা গ্রুপের নির্বাহী পরিচালক ফওজান আলাভি বলেন, মোদি সরকারের (Modi Government) আমলে ‘দীর্ঘমেয়াদি বৃদ্ধির জন্য ইতিবাচক রূপান্তর’ ঘটছে এবং ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে এই গ্রুপ ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে চায়।

Sponsored

Techno India In Article

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে ১২.৩৮ লক্ষ মেট্রিক টন (প্রায় ১ কোটি ২৫ লক্ষ কুইন্টাল) মোষের মাংস রফতানি করা হয়েছে। এর থেকে দেশের আয় প্রায় ৪.১৬ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, একই সময়ে আল্লানা গ্রুপের প্রধান রফতানিকারী সংস্থা অ্যালানাসনস প্রাইভেট লিমিটেডের আয় ২০১৮ সালের পর প্রথমবারের মতো ১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

রাজ্যে ক্ষমতায় এসেই প্রকাশ্যে জবাই বা জবাই-এর ক্ষেত্রে অনুমতি এবং লাইসেন্সের কড়াকড়ি শুরু করেছে বিজেপি (BJP)। অথচ ইউপিএ আমলের দিকে আঙুল তোলা মোদি সরকারের সময়ই মোষের মাংস রফতানিকারী সংস্থা আল্লান ফুলে-ফেঁপে উঠেছে। একই সঙ্গে সেই মাংস রফতানির মাধ্যমে রেকর্ড আয় হয়েছে দেশের।

Sponsored

Probe In Article

-

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →