টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আজ কলম্বোতে ভারত-পাক মহারণ। সলমন - শাহিনদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী সূর্য- হার্দিকরা। রবিবাসরীয় সকাল থেকে সোশ্যাল মিডিয়া হোক কিংবা রাস্তাঘাট -বাজার হাট সর্বত্র আলোচনা শিরোনামে ভারত- পাক ক্রিকেট ম্যাচ (Ind vs Pak)। শনিবার বৃষ্টির কারণে টিম ইন্ডিয়া ভালোভাবে প্র্যাকটিস করতে পারেনি। তবে সামান্য সময়ের জন্য নেট প্র্যাকটিস করেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। পেটের সমস্যার কারণে নামিবিয়ার বিরুদ্ধে না খেললেও কলম্বোয় প্র্যাকটিসে স্বমেজাজে ব্যাট করলেন।
Sponsored

আধঘন্টা বোলিং অনুশীলন করেন কুলদীপ। সম্ভবত আজকের ম্যাচে তিনি খেলছেন। পাওয়ার-হিটিংয়ে নজর দেওয়ার পাশাপাশি পাক স্পিনারদের বিরুদ্ধে খেলার বিষয়ে বিশেষ রণকৌশল তৈরি করছে গম্ভীর বাহিনী। রবিবাসরীয় সন্ধ্যায় চির প্রতিদ্বন্দ্বী দুই দেশকে বাইশ গজের লড়াই করতে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে ১৪০ কোটির দেশ।
Sponsored

আজ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian women cricket team) টি-টোয়েন্টি সিরিজ। দুপুর ১:৩০ টা থেকে এসসিজি-তে অজিদের বিরুদ্ধে নামবেন স্মৃতি-হরমনরা (Smriti Mandhana- Harmanpreet Kaur)। সকাল থেকেই চনমনে মেজাজে বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দল। ইন্ডিয়ান উইমেন টিমের এই অস্ট্রেলিয়ার সফরে তিনটি টি-টোয়েন্টি ছাড়াও তিনটি একদিনের ম্যাচ ও একটি টেস্ট ম্যাচ খেলার কথা আছে (Ind W vs Aus W) । ২০২৫ সালের অক্টোবরে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। সেবার জয়ের হাসি ছিল জেমিমাদের মুখে। এই সিরিজের পর অবসর নিচ্ছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালিসা হিলি। তাই পাক ম্যাচের আগে ক্যাঙ্গারুর দেশের সঙ্গে শেফালী- স্মৃতিদের দাপট দেখতে তৈরি ক্রিকেটপ্রেমীরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







