নির্বাচনের পারদ যত চড়ছে, শীতের সকালে বিজেপি ও বিরোধীদের কপালে ঘাম ছুটিয়ে তত সুর চড়াচ্ছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই সংকল্প নিয়ে রাজ্যের একের পর এক জেলায় পা রাখছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার দক্ষিণের বারুইপুরের পরে শনিবার সোজা তিনি উত্তরে। চা বাগানের (tea garden) শ্রমিকদের নিয়ে আলিপুরদুয়ারে (Alipurduar) সভা করবেন তিনি।
শনিবার আলিপুরদুয়ারে অভিষেক: কথা বলবেন ৬১ চা-বাগানের শ্রমিকদের সঙ্গে
Sponsored

শনিবার দুপুরে ১টা নাগাদ আলিপুরদুয়ার (Alipurduar) শহর সংলগ্ন মাঝেরডাবরি চা-বাগানের মাঠে চা শ্রমিকদের (tea worker) সঙ্গে কথা বলার পাশাপাশি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই সভার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্য আইএনটিটিইউসি’র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে।
Sponsored

Sponsored

দলীয় সূত্রে জানানো হয়েছে, শনিবারের সভায় জেলার ৬১টি চা-বাগানের শ্রমিকরা (tea worker) উপস্থিত থাকবেন। তাঁরা মঞ্চের একেবারে সামনে বসবেন একটি গ্যালারিতে (gallery)। সেই গ্যালারির কাছে পৌঁছে যেতে তৈরি করা হয়েছে র্যাম্প (ramp)। সেখান থেকে সরাসরি অভিষেক শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। জানবেন তাঁদের সমস্যার কথা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







