আইনি ভাবে বিয়ে সারলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Actress Oyendrila Sharma) দিদি ঐশ্বর্য শর্মা। বিয়েতে উপস্থিত ছিলেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচীও। ৩ ফেব্রুয়ারি, বোন ঐন্দ্রিলার ছবি সামনে রেখে ঘরোয়া ভাবে আইনি বিয়ে করলেন ঐশ্বর্য। পাত্র দিব্যজিত্ দত্ত, পেশায় একজন চিকিৎসক।
বোনের ছবির সামনে আইনি বিয়ে ঐশ্বর্যর, শর্মা পরিবারে পাশে ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী
Sponsored

এই বিশেষ দিনে বহুদিন পর শর্মা পরিবারের সঙ্গে দেখা গেল ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরীকে। মঙ্গলবার রাতে বিয়ের অনুষ্ঠানে সাদা শার্ট ও নীল ডেনিমে হাজির হন তিনি। তাঁকে দেখামাত্রই ছুটে আসে ঐন্দ্রিলার প্রিয় দুই পোষ্য—তোজো ও বোজো। আদরে ভরিয়ে দেয় তারা সব্যসাচীকে। বেশ কিছুটা সময় পোষ্যদের সঙ্গেই কাটাতে দেখা যায় অভিনেতাকে। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
Sponsored

উল্লেখ্য, বহু বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা। চিকিৎসার পর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনেও ফিরেছিলেন তিনি। কিন্তু ২০২২ সালের শেষদিকে ফের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। সেই সময়ও তাঁর পাশে ছিলেন সব্যসাচী চৌধুরী। সবরকম চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। ২০২২ সালের ২০ নভেম্বর প্রয়াত হন ঐন্দ্রিলা। তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে আসে শর্মা পরিবারে। দীর্ঘদিন নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছিলেন সব্যসাচী। প্রায় এক বছর পর কাজে ফেরেন তিনি। মেয়ের বিয়ের দিনে আবেগপ্রবণ হয়ে ঐন্দ্রিলার মা বলেন, “ও আমাদের চারপাশেই আছে।” ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য বলেন, “বোন থাকলে ওর বিয়েটাই আগে হত সব্যসাচীর সঙ্গে। আমার বিয়ে নিয়ে যত প্ল্যান, সবই ওর করা। আমাকে কিছু ভাবতেই হত না।”
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







