ইউনূস বিদায় নিতেই সম্পর্ক ঠিক হতে শুরু করেছে ভারত-বাংলাদেশের (Ind- Bangladesh news)। দীর্ঘ ১৮ মাস পর আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা চালু হল। আপাতত সপ্তাহে তিন দিন ওই বাস চলবে। পরবর্তীতে এই বাসের সংখ্যা বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে।
দেড় বছর পর চালু আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা
Sponsored

২৪ ফেব্রুয়ারি ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে রয়েল মৈত্রীর একটি বাস যাত্রা শুরু করে। আখাউড়া আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাসটি আগরতলা প্রবেশ করে। আগে গত ২১ ফেব্রুয়ারি আগরতলার কৃষ্ণনগরে বাস ডিপো থেকে ঢাকার উদ্দেশে একটি বাস যাত্রা করেছিল।ত্রিপুরা সড়ক পরিবহণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় (Samar Roy) বলেন, প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার আগরতলা থেকে মৈত্রী বাস কলকাতার উদ্দেশে যাবে। তেমনি, সোম, বুধ এবং শনিবার কলকাতা থেকে ওই বাস আগরতলার উদ্দেশে রওনা দেবে। এই বাস পরিষেবা শুরু হলে শুধু মাত্র অর্থনৈতিক না, দুই দেশের আত্মীয়স্বজনদের মধ্যে যোগাযোগ পুনরায় শুরু হবে।
Sponsored

ঢাকা হয়ে আগরতলা থেকে কলকাতার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার এবং এই যাত্রার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,৮০০ টাকা। উল্লেখ্য, ট্রেনযোগে গুয়াহাটি হয়ে আগরতলা থেকে কলকাতা পৌঁছাতে ১,৫৬৭ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







