বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer Anupam Kher)। ২৬ বছর পর নতুন বাংলা ছবির ঘোষণা করতে শক্রবার তিনি দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari) সঙ্গে। আসন্ন বাংলা ছবির পরিকল্পনার কথা জানানোই ছিল এই সাক্ষাতের অন্যতম উদ্দেশ্য। বৈঠক শেষে সাংবাদিকদের (Journalist) মুখোমুখি হয়ে বাংলার সিনেমার ঐতিহ্য ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদী সুর শোনা যায় তাঁর মুখে।
দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Sponsored

অনুপম খের বলেন, "খুব ভালো যে, শুভেন্দুবাবু পরিবর্তন আনার চেষ্টা করছেন। এতে বাংলার মঙ্গলসাধনই হবে। উনি বাংলাকে আরও উন্নত করতে চান। যেটা সম্ভবও। আমাদের সিনেমার নাম যেমন 'শুরু থেকে শুরু', সেটা ধার করেই বলতে চাইব শুরু থেকে শুরু হোক তবে। শুভেন্দুজিকেও তাই বলে এসেছি। শুধু আপনারা বাংলার মানুষেরা সঙ্গে থাকুন। আমরা তো সব বাংলা থেকেই শিখেছি। এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই শেখা। সেটা সিনেমা হোক কিংবা গানবাজনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ঔপন্যাসিক, মাণিকদা, মৃণাল সেনের মতো ফিল্মমেকার, সব এখান থেকেই শেখা। সেই প্রেক্ষিতেই আজ আমার নতুন সিনেমা তৈরির কথা জানাতে এসেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে।" একইসঙ্গে তিনি জানান, পশ্চিমবঙ্গে একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র (Acting Training Center) গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তাঁর। এ বিষয়ে অনুপমের বক্তব্য, "আমি বাংলায় অ্যাক্টিং স্কুল বানাতে চাই। মুখ্যমন্ত্রী আমাকে শুভকামনা জানিয়েছেন।"
Sponsored

Sponsored

বাংলা সিনেমার সঙ্গে অনুপেম খেরের (Anupam Kher) যোগ আজকের নয়। ২০০২ সালে ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh) পরিচালিত 'বাড়িওয়ালি' ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন তিনি। শেষ মুহূর্তে প্রযোজক সরে দাঁড়ানোর পর সেই ছবিকে বাস্তবায়িত করতে এগিয়ে এসেছিলেন অনুপম। ছবিতে অভিনয় করেছিলেন কিরণ খের (Kirron Kher)। জাতীয় পুরস্কার (National Award) পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছিল সেই সিনেমা। তবে এরপর দীর্ঘ সময় বাংলা ছবির প্রযোজনায় আর দেখা যায়নি তাঁকে।
Sponsored

এবার নতুন উদ্যোগে ফিরছেন অনুপম খের। তাঁর সংস্থা 'অনুপম খের স্টুডিও' এবং ফিরদৌসুল হাসানের (Firdousul Hasan) ফ্রেন্ডস কমিউনিকেশনস (Friends Communications) যৌথভাবে একটি বাংলা ছবি প্রযোজনা করছে। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, "ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশনের সঙ্গে আমার 'অনুপম খের স্টুডিও' যৌথ উদ্যোগে একটি ছবি তৈরি করছে। ২৬ বছর পর বাংলা ছবি প্রযোজনা করছি। এ বিষয়ে শুভেন্দুজিকে আনুষ্ঠানিকভাবে জানাতেই আমরা এখানে এসেছি। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা (Best wishes) জানিয়েছেন এবং তিনি চান বাংলা উন্নয়নের পথে এগিয়ে যাক।" দীর্ঘ বিরতির পর তাঁর এই প্রত্যাবর্তন (Return) বাংলা চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছে চলচ্চিত্র মহল।
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







