সাত সকালে দেশে জোড়া ভূমিকম্প! দিল্লির পর এবার ভূমিকম্পে (earthquake) কেঁপে উঠলো লেহ লাদাখ (Ladakh)। সোমবার উত্তর-পশ্চিম কাশ্মীরের লাদাখে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ১১টা ৫১ মিনিট ১৪ সেকেন্ড নাগাদ ভূমিকম্পতি হয়। যার কেন্দ্রস্থল ছিল লেহ লাদাখ। কম্পনের গভীরতা ছিল প্রায় ১৭১ কিলোমিটার, ৩৬.৭১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৪.৩২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। তবে ভূমিকম্পের কারণে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।সরকারের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। জারি করা হয়েছে সতর্কবার্তাও। আরও পড়ুন: উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী কুলদীপের আর্জি খারিজ হাইকোর্টে
দিল্লির পর লাদাখেও জোর ভূমিকম্প! সতর্ক নজর প্রশাসনের
Sponsored

অন্যদিকে, সোমবার সকাল ৮টা ৪৪ নাগাদ ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। তবে কম্পনের মাত্রা ছিল ২.৮।জানা যাচ্ছে এর উৎসস্থল ছিল উত্তর দিল্লি। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। এই কম্পনের কারণেও কোনও রকম ক্ষয়ক্ষতি হয়নি। তবে নিশ্চিতভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগেও ১৩ জানুয়ারি উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় একটি মৃদু ভূমিকম্প হয় সকাল ৭টা ২৫ মিনিটে। ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫। কম্পনের কেন্দ্রস্থল ছিল কাপকোট শহরের কাছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







