বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের বর্ষীয়ান প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay), অন্যদিকে বিজেপির শতরূপা। এই দুই হেভিওয়েট প্রার্থীর মাঝেই প্রচারের ময়দান কাঁপাচ্ছেন বামেদের তরুণ মুখ, ২৯ বছর বয়সী আফরিন শিল্পী। আফরিনের হয়ে ভোটের ময়দানে প্রচারে নেমেছিলেন খোদ বিমান বসুও। শুক্রবার সকালে বালিগঞ্জের নির্বাচনী লড়াইয়ে এক অন্যরকম সৌজন্যের ছবি ধরা পড়ল। এদিন সকালে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) বাড়িতে পৌঁছে গেলেন এই বাম প্রার্থী। যদিও এখনও পর্যন্ত সরাসরি কোনও রাজনৈতিক দলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে দেখা যাইনি বুম্বা দাকে। সবার জন্যই তাঁর অবারিত দ্বার।
এদিন ৬৫ নম্বর ওয়ার্ডে প্রচার চালাচ্ছিলেন এসএফআই (SFI)-এর প্রাক্তনী আফরিন। প্রচার চলাকালীনই তিনি হাজির হন 'টলিউড ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে। অভিনেতার সঙ্গে সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আফরিন লেখেন, “বিশিষ্ট অভিনেতা শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি আমার বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত। ওঁর আশীর্বাদ আমাদের এই লড়াইয়ের পথ আরও সুদৃঢ় করবে।” রাজনীতির উর্ধ্বে উঠে প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎ নির্বাচনী আবহে বিশেষ মাত্রা যোগ করেছে।
বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের 'জ্যেষ্ঠপুত্রের' বাড়ি
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







