সপ্তাহান্তে হাওড়া (Howrah)–গোঘাট (Goghat) লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। ২১ ও ২২ ফেব্রুয়ারি—এই দু’দিন মিলিয়ে প্রায় ৩০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যাত্রীদের ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার–রবিবার যাত্রী ভোগান্তি, হাওড়া লাইনে একাধিক লোকাল বাতিল
Sponsored

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া ডিভিশন (Howrah Division)-এর তারকেশ্বর (Tarakeswar) ব্রাঞ্চ (Branch) শাখায় শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মাঝে পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে। এই কারণে ২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১১টা ২০ মিনিট থেকে ২২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। সেই সময়ের মধ্যেই একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sponsored

শনিবার (Saturday) রাতে বাতিল থাকছে রাত ১০টা ১৮ মিনিটের গোঘাট–হাওড়া লোকাল, রাত ৯টা ৩৮ মিনিটের তারকেশ্বর–হাওড়া লোকাল (Local)। পাশাপাশি চলবে না রাত ৭টা ৪০ মিনিটের হাওড়া–গোঘাট লোকাল এবং রাত ১১টা ০৫ মিনিটের হাওড়া–তারকেশ্বর লোকাল। আরও পড়ুন: শিবাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে দুর্ঘটনা! পদপিষ্ট শিশু-মহিলাসহ অনেক
Sponsored

রবিবার (Sunday) ভোর থেকে সকাল পর্যন্ত ডাউন লাইনে একাধিক তারকেশ্বর–হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভোর ৩টা ৫০, ৪টা ৫০, ৫টা ৩৫, ৬টা ২০, সকাল ৭টা, ৭টা ৪০, ৭টা ৫৫ এবং সকাল ৮টা ৫০ মিনিটের লোকাল ট্রেনগুলি। একই দিনে আপ লাইনে বাতিল থাকছে ভোর ৪টা ০৫, ৫টা ৩০, ৫টা ৪৮, ৬টা ৩২ ও ৬টা ৪৫ মিনিটের হাওড়া–তারকেশ্বর লোকাল-সহ আরও কয়েকটি ট্রেন।
Sponsored

যদিও সপ্তাহান্তে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম থাকে, তবু অনেক মানুষ জরুরি পরিষেবার কাজে যাতায়াত করেন। তাই এই ট্রেন বাতিলের ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনও সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা।
Sponsored

এদিকে পূর্ব রেল (Eastern Railway) জানিয়েছে, হাওড়া ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য আগামী দিনেও মাঝে মাঝে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বাঁশবেড়িয়ায় রোড ওভারব্রিজ নির্মাণের জন্য বৃহস্পতিবার থেকে মে মাসের ৩ তারিখ পর্যন্ত বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশনের মাঝে সময়ে সময়ে প্রায় ৩ ঘণ্টা করে পাওয়ার ও ট্রাফিক ব্লক নেওয়া হবে। ফেব্রুয়ারি মাসে ১৯, ২০, ২৫, ২৬, ২৭ ও ২৮ তারিখ ব্লক নেওয়ার কথা জানানো হয়েছে। এর জেরে বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
Sponsored

যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে (Public Address System) দেওয়া ঘোষণার দিকে নজর রাখতে এবং যাত্রার আগে ট্রেনের সময়সূচি (Schedule) জেনে নেওয়ার জন্য অনুরোধ করেছে পূর্ব রেল।
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







