নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। সেই সঙ্গে নন্দন (Nandan) প্রেক্ষাগৃহে পা রাখলেন রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Gangopadhyay) ও রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ভালো সিনেমার পাশাপাশি সকলের জন্য সিনেমা তৈরির বার্তা যেমন দিলেন নবনির্বাচিত বিধায়করা। তেমনই প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়িয়ে সিনেমাকে মানুষের কাছে সহজলভ্য করে তোলার বার্তাও দিলেন।
Sponsored

ফেডারেশনের বাধায় কলকাতার বড় প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি জয়ব্রত দাসের ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। যা নিয়ে জলঘোলা এখন কার্যত ইতিহাস। তবে রবিবার নন্দনে (Nandan) নতুন ইনিংস শুরু করল সেই ছবি। ছবি মুক্তির পরে বিধায়ক রুদ্রনীল (Rudranil Ghosh) জানান, এই প্রথম সরকারি হলে সসম্মানে মুক্তি পেল। কোনও রং, মতামত না দেখে এবার থেকে নন্দন বেছে নেবে নিজের চলচ্চিত্র। সত্যজিৎ রায়ের স্বপ্ন যে কোণায় কোণায় ছড়িয়ে রয়েছে, সেই স্বপ্ন প্রাণ ভরে নিঃশ্বাস নেবে।
Sponsored

এদিন সমর্পণ সেনগুপ্ত ছবি ‘প্রত্যাবর্তন’-ও মুক্তি পেয়েছে নন্দনে। এই সিনেমায় নিজে অভিনয় করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি জানান, এমন কোনও ভয় ছিল না সিনেমায় কোন অভিনেতা বা পরিচালককে নেওয়া যাবে না। ভয় ছিল সিনেমাটা রিলিজ (film release) করতে দেওয়া হবে না। গত দশ বছর ধরে বহু বছরের চেনা মানুষ আমাদের সঙ্গে কথা বলতে ভয় পেত। এই সব অশান্তি শেষ। সবাই সবার সঙ্গে চলতে। ন্যায় ও অন্যায় এই নিয়ে শুধু ভাবনা হবে।
Sponsored

Sponsored

নন্দনের মঞ্চ থেকেই শহরে নতুন প্রেক্ষাগৃহ তৈরি থেকে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির মধ্যে নতুনভাবে পথ চলার ইঙ্গিত দেন রুদ্রনীল। কোনও সংগঠনকেই বাতিল করা হচ্ছে, এমন কোনও বার্তা দেননি তিনি। তবে সেই সংগঠনগুলি যাতে রাজনীতিকে বাদ রেখে সবাইকে নিয়ে কাজ করে, তার দিকেই নজর দেবেন তাঁরা, এমনটা জানান। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টলিউডের হাল ফেরাতে রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে একটি কমিটি তৈরি করেছেন। তারই প্রতিনিধি হিসাবে বার্তা দিলেন রূপা ও রুদ্রনীল।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







