একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ। সোমবার বিকেলে হেস্টিংসের গণনাকেন্দ্রে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেখানে গিয়েও ‘ভোকাল টনিক’ দিলেন তৃণমূলের সেনাপতি। তাঁর বার্তা, “কেউ গণনাকেন্দ্র ছেড়ে বেরবেন না।“
Sponsored

এখনও পর্যন্ত ভোটের ফলাফল অনুযায়ী বাংলায় পালাবদলের ইঙ্গিত। এখনও ভোটগণনা বাকি। এই পরিস্থিতিতে ভোটগণনা কেন্দ্র থেকে তৃণমূলের কর্মীদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে বিকেলে হেস্টিংসের গণনাকেন্দ্রের সামনে পৌঁছে যান তৃণমূলের নেতা-কর্মী। সেখানে গিয়ে দলীয় নেতা-কর্মীদের এখনই ভোটগণনা কেন্দ্র ছেড়ে না বেরিয়ে যাওয়ার বার্তা দেন তৃণমূলের সেনাপতি। তাঁর কথায়, “কেউ গণনাকেন্দ্র ছেড়ে বেরবেন না। আগে মানুষের রায় গণনা শেষ হোক। দরকার হলে আরও অপেক্ষা করতে হবে।”
Sponsored

এদিন বিকেল চারটে নাগাদ হেস্টিংসের ভোটগণনা কেন্দ্রে অভিষেক (Abhishek Banerjee) পৌঁছতেই গোলমাল শুরু করেন বিজেপি-র নেতা-কর্মীরা। প্রার্থী না হওয়ায় তাঁকে ভোটগণনা কেন্দ্রে না থাকার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
আরও খবর: ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি
Sponsored

বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, ”এটাই বিজেপির সংস্কৃতি। বাংলার মানুষ দেখুন। যারা বলেছিল উলটো করে ঝুলিয়ে দেব। তাদের সংস্কৃতি দেখছে বাংলার মানুষ।” এর পরেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তৃণমূলের সেনাপতির বার্তা, “কেউ গণনাকেন্দ্র ছেড়ে বেরবেন না। আগে মানুষের রায় গণনা শেষ হোক। দরকার হলে আরও অপেক্ষা করতে হবে।” তাঁর অভিযোগ, “বর্ধমান দক্ষিণে তৃণমূল জিতে গিয়েছে। অথচ জয়ী বলছে না। আবার সেখানে গণনা হচ্ছে।”
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







