পুলওয়ামা হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদ। আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার এই নৃশংসতার সঙ্গে যুক্ত ছিল বলে তদন্তে জানা যায়। ওই ঘটনার পর থেকেই ১৪ ফেব্রুয়ারি দিনটি ‘Black Day’ হিসেবেও পালন করা হয়। প্রতি বছর এই দিনেই দেশবাসী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। - - - - -On this day in 2019, India witnessed one of the darkest chapters in its recent history, when 40 brave CRPF personnel were martyred in the heinous Pulwama attack. Their sacrifice is etched into the conscience of our nation. They were sons, husbands, fathers, ordinary Indians who…
— Abhishek Banerjee (@abhishekaitc) February 14, 2026
Black Day- ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়: পুলওয়ামার শহিদদের স্মরণে আবেগঘন পোস্ট অভিষেকের
২০১৯ সালের এই দিনে ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়-‘Black Day’। পুলওয়ামা হামলায় ৪০জন সাহসী সিআরপিএফ (CRPF) জওয়ান শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। জওয়ানদের আত্মবলিদানের কথার স্মরণ করে আবেগঘন পোস্ট করেন অভিষেক।
সাত বছর আগে ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। শনিবার সেই শহিদদের প্রতি শ্রদ্ধা জানাল গোটা দেশ। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ৭৮টি গাড়ির বিশাল কনভয়ে প্রায় আড়াই হাজারের বেশি সিআরপিএফ কর্মী যাচ্ছিলেন। পুলওয়ামা জেলার লেথপোরা এলাকায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি কনভয়ের বাসে সজোরে ধাক্কা মারে। ৪০ জন জওয়ান ঘটনাস্থলেই শহিদ হন, আহত হন আরও ৩৫ জনের বেশি। জওয়ানদের আত্মবলিদানের কথার স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি লেখেন, “২০১৯ সালের এই দিনে ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়গুলির একটি প্রত্যক্ষ করেছে, যখন পুলওয়ামায় জঘন্য হামলায় ৪০ জন সাহসী সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন।
তাঁদের আত্মত্যাগ আমাদের জাতির বিবেকে গেঁথে আছে। তাঁরা ছিলেন পুত্র, স্বামী, পিতা, সাধারণ ভারতীয় যাঁরা অসাধারণ সাহসের সঙ্গে উর্দি পরেছিলেন। সন্ত্রাসের এক মুহূর্তে, পরিবারগুলি ভেঙে পড়েছিল, ভবিষ্যৎ চুরি হয়ে গিয়েছিল এবং সমগ্র দেশ শোক ও সংকল্পে ঐক্যবদ্ধ হয়েছিল।“
একইসঙ্গে জাতীয় নিরাপত্তার প্রশ্নে স্বচ্ছতা এবং রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন অভিষেক। লেখেন, “আমাদের শহিদদের প্রতি আমাদের দায়বদ্ধতা হল- নিরাপত্তার বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রতিটি নাগরিকের জীবন রক্ষার অঙ্গীকার করা। আমরা আমাদের শহিদদের কাছে নিরাপত্তার ক্ষেত্রে স্বচ্ছতা, দলীয় বিভেদের বাইরে ঐক্য এবং প্রতিটি জীবন রক্ষার প্রতিশ্রুতির জন্য ঋণী।”
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







