বাংলার কৃষ্টি-সংস্কৃতি যে জানে না গেরুয়া শিবির, তা বারবার প্রমাণ করছেন বিজেপি (BJP) নেতৃত্ব। মণীষীদের নাম বিকৃতির পরে এখন তাঁদের বাণী নিয়ে ভুল বকছেন গোবলয়ের বিজেপি নেতারা। আর সেই বিষয় নিয়েই মঙ্গলবার, বড়জোড়ায় দলীয় প্রার্থী গৌতম মিশ্রর সমর্থনে প্রচার সভা থেকে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর বার্তা, “বিজেপিকে এমনভাবে জবাব দিতে হবে যাতে আগামী ১০০ বছরে বাঙালি সঙ্গে বেইমানি করার আগে এরা পঞ্চাশবার ভাবে।“
Sponsored

এদিন জনসভা থেকে বাংলায় ভোট প্রচারে আসা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ভাষণ নিয়ে তীব্র কটাক্ষ করেন অভিষেক। আদিত্যনাথ নেতাজির সর্বজনবিদিত বাণী- “তোমরা আমায় রক্ত দাও. আমি তোমাদের স্বাধীনতা দেব“- কে স্বামী বিবেকানন্দের (Swami Vivekanada) বলে ভাষণে বলেন। সেই নিয়ে সর্বত্র নিন্দার ঝড় ওঠে। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “কালকে যোগী আদিত্যনাথ এসে বলেছে নেতাজি নয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব! রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় সেটা জানে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, রানি রাসমণিকে বলছে রাসমতি, বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে! আর যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন এখানকার নেতারা। এই হচ্ছে বিজেপি।“
Sponsored

পদ্মশিবিরকে নিশানা করে অভিষেক বলেন, “এই বিজেপিকে (BJP) বাংলার মানুষ সুযোগ দেবে জায়গা দেবে? এমন ভাবে জবাব দিতে হবে যাতে আগামী ১০০ বছরে বাঙালি সঙ্গে বেইমানি করার আগে এরা পঞ্চাশবার ভাবে যে বাঙালি কী ধাতুতে তৈরি।“
আরও খবর: ভোটবঙ্গে বাইক চালানোয় নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের!
Sponsored

মোদি সরকারকে আক্রমণ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “যত রাষ্ট্রশক্তি আছে সব কাজে লাগিয়ে দিয়েছে। এক দিকে বাঙালি একজন মহিলা আর অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, রেলমন্ত্রী, ষোলটা রাজ্যের মুখ্যমন্ত্রী, ইডি-সিবিআই-সুপ্রিম কোর্ট-নির্বাচন কমিশন। তাও সব সমীক্ষা বলছে আবার তৃণমূল ফিরছে।“
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







